...
...
Next Story

Sushanta Ghosh arrested: পুলিশের জালে সুশান্ত ঘোষ! পুরী থেকে ধরা পড়লেন 'বেপাত্তা' TMCর প্রাক্তন কাউন্সিলর

Sushanta Ghosh arrested: রাজ্যে পালাবদলের পর এই নিয়ে কলকাতা পুরসভার ১১ জন প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করা হল। হকারদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগে সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন একদল ব্যবসায়ী।

Published on: Jun 17, 2026 06:43 PM IST
Advertisement

Sushanta Ghosh arrested: অবশেষে গ্রেফতার কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ। সূত্রের খবর, বুধবার পুরী থেকে ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের জালে সুশান্ত ঘোষ! (সৌজন্যে টুইটার)
পুলিশের জালে সুশান্ত ঘোষ! (সৌজন্যে টুইটার)

রাজ্যে পালাবদলের পর এই নিয়ে কলকাতা পুরসভার ১১ জন প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করা হল। হকারদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগে সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন একদল ব্যবসায়ী। অভিযোগকারীদের দাবি, বাজারে দোকান বরাদ্দ ও নির্মাণের নামে তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। পূর্ব কলকাতার আনন্দপুর থানায় অভিযোগ জমা দিয়েছেন একটি বাজারের হকার্স কমিটির অন্তত ১৩০ জন সদস্য। তাঁদের অভিযোগ, গত কয়েক বছরে কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তাঁর আরও অন্তত সাতজন সহযোগী মিলে প্রায় তিন কোটি টাকা আদায় করেছেন। অভিযোগ জানাজানি হতেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সুশান্ত ঘোষকে। এলাকায় দেখা মিলছিল না, একাধিকবার ফোন করা হলেও পাওয়া যাচ্ছিল না। এর থেকেই অনেকে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছিলেন। ওড়িশা পর্যন্ত তাঁকে ধাওয়া করেছিল পুলিশ। তবে পুলিশ আসতে দেখেই তিনি রাস্তায় গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তাঁর গাড়ি থেকে গ্রেফতার করা হয় চালক সুজিত চৌধুরীকে। তিনি পালাতে পারেননি।

উল্লেখ্য, রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলরেরা গ্রেফতার হচ্ছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe