...
...
Next Story

Calcutta High Court: ‘পুলিশকে ডেকে পাঠাব?' অভিষেকের সেবাশ্রয় নির্মাণ সরাতেই হবে, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের

Calcutta High Court: মামলাকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবাশ্রয়ের জন্য স্থানীয় মানুষরা সমস্যায় পড়ছেন। ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন সরকারি বা সামাজিক অনুষ্ঠান করা যাচ্ছে না।

Published on: Sep 2, 2026, 20:32:24 IST
Advertisement

Calcutta High Court: চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ‘ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ নির্মাণ সরিয়ে দিতে হবে। বুধবার সেবাশ্রয় সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই নির্মাণ ভেঙে ফেলার দাবি জানিয়ে, মামলা করেছিলেন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নির্মাণ সরাতেই হবে, কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Rahul Singh)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নির্মাণ সরাতেই হবে, কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Rahul Singh)

ফলতায় তৃণমূল সাংসদের সেবাশ্রয়ের দু’টি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। খেলার মাঠ দখল করে বেআইনিভাবে ওই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আবেদনকারী আইনজীবী আমিনুদ্দিন খানের বক্তব্য, ফলতা বিডিও অফিসের পাশে খেলার মাঠ, উদ্যান দখল করে সেবাশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছিল। এখন সেবাশ্রয়ের কাজ বন্ধ রয়েছে। তার পরেও বেআইনি ভাবে সেখানে নির্মাণগুলি রয়েছে। ওই নির্মাণ অবিলম্বে ভেঙে দেওয়া হোক। মামলাকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবাশ্রয়ের জন্য স্থানীয় মানুষরা সমস্যায় পড়ছেন। ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন সরকারি বা সামাজিক অনুষ্ঠান করা যাচ্ছে না।

আবেদন শুনে সেবাশ্রয়ের ক্যাম্প ও মেডিক্যাল কলেজের নামে তৈরি হওয়া অস্থায়ী নির্মাণ সরানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?' আদালতের পর্যবেক্ষণ, সেবাশ্রয়ের নামে কার্যত একটি পুরো মেডিক্যাল কলেজের মতো বিশাল স্ট্রাকচার খাড়া করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে আদালত স্পষ্ট নির্দেশ দেয়, ফলতায় তৃণমূল সাংসদের ওই দুই নির্মাণ অতি দ্রুত সরিয়ে ফেলতে হবে। উভয় পক্ষের সওয়াল-জবাব এবং পরিস্থিতি বিবেচনা করে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহে ফের এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে। আদালতের এই কঠোর অবস্থান এবং ‘সেবাশ্রয়’ নির্মাণের স্থান ফাঁকা করার মৌখিক নির্দেশের পর ডায়মন্ড হারবার লোকসভা এলাকার রাজনৈতিক চড়া পারদ আরও কয়েক গুণ বৃদ্ধি পেল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe