...
...
Next Story

ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকে রাত পর্যন্ত চলবে না যান, কবে?

সেতুর ইস্পাত কাঠামো ও সম্প্রসারণ জয়েন্টে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে রবিবার। সেজন্যই সম্পূর্ণ সময়ের জন্য বন্ধ রাখা হবে ট্রাফিক। এই সময়ে যাতে শহরবাসীর যাতায়াতে সমস্যা না হয়, তার জন্য বিকল্প পথের দিকনির্দেশও জানিয়েছে হাওড়া সিটি পুলিশ।

Published on: Nov 8, 2025, 10:27:53 IST
Advertisement

আবারও বন্ধ হতে চলেছে কলকাতা ও হাওড়ার সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল থেকেই এই সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। জানা গিয়েছে, ওই দিন ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল। অর্থাৎ, প্রায় সাড়ে ১৭ ঘণ্টা অচল থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এই সময়ে মেরামতির কাজ চলবে সেতুর উপর ও নীচে, তাই আগেভাগেই ট্রাফিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকে রাত পর্যন্ত চলবে না যান, কবে?
ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকে রাত পর্যন্ত চলবে না যান, কবে?

আরও পড়ুন: আগামী রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন বিকল্প রুটে যানবাহন? জেনে নিন

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) সুজাতা কুমারী বীণাপানি বলেন, রবিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সেতুতে কাজ শুরু হবে। কিন্তু তার আগে থেকেই যান চলাচল বন্ধ করতে হচ্ছে, যাতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কাজ শেষ হওয়ার পরও সেতুকে সচল করতে কিছুটা সময় প্রয়োজন হয়। তাই নিরাপত্তার স্বার্থেই ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সেতুর ইস্পাত কাঠামো ও সম্প্রসারণ জয়েন্টে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে রবিবার। সেজন্যই সম্পূর্ণ সময়ের জন্য বন্ধ রাখা হবে ট্রাফিক। এই সময়ে যাতে শহরবাসীর যাতায়াতে সমস্যা না হয়, তার জন্য বিকল্প পথের দিকনির্দেশও জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। যাঁরা ডানকুনি, কোলাঘাট বা পশ্চিম মেদিনীপুরের দিক থেকে হাওড়া ও কলকাতার দিকে যাবেন, তাঁদের নিবেদিতা সেতু ব্যবহার করতে বলা হয়েছে। অপরদিকে হাওড়া থেকে কলকাতা বা রাজ্যের পূর্ব দিকমুখী জেলাগুলিতে যেতে হলে কোনা এক্সপ্রেসওয়ে, সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড ও আলমপুর রোড হয়ে যেতে হবে। একইভাবে জাতীয় সড়ক বা কোলাঘাট-খড়গপুরমুখী যানবাহনকেও ওই রাস্তাগুলির দিকেই ঘুরিয়ে দেওয়া হবে। বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে জি টি রোডও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks