...
...
Next Story

Free Travel On Bus: ফ্রি-তে বাস ভ্রমণের জন্য মহিলাদের পিংক কার্ড রাজ্যের, পাস না পেলে কী হবে?

Free Travel On Bus: জানা যাচ্ছে, প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি যাতায়াত নিশ্চিত করতে বেশ কিছু গাইডলাইন তৈরি করেছে পরিবহন দফতর। ইতিমধ্যে সেই সব পরিকল্পনা জমা পড়েছে নবান্নে। তার মধ্যে কোন পরিকল্পনায় নবান্নের সবুজ সংকেত মেলে, এখন সেটাই দেখার।

Published on: May 20, 2026, 19:23:33 IST
Advertisement

Free Travel On Bus: যেমন কথা, তেমন কাজ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় ক্ষমতা এলে রাজ্যের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সেটাই এবার বাস্তবে করে দেখাল শুভেন্দু অধিকারী সরকার। আগামী জুন মাস থেকে বাংলায় সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত হবে একেবারে নিখরচায়। তবে তাঁদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে। ঠিক হয়েছে, তাঁদের দেওয়া হবে একটি পিংক কার্ড। সেই কার্ড দেখালে শূন্য টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাবে, ততদিন ভোটার বা আধার কার্ড, অথবা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনও প্রমাণপত্র সঙ্গে রাখলেই বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা।

মহিলাদের জন্য বিশেষ ভাবনা সরকারের

ফ্রি-তে বাস ভ্রমণের জন্য মহিলাদের পিংক কার্ড রাজ্যের (সৌজন্যে টুইটার)
ফ্রি-তে বাস ভ্রমণের জন্য মহিলাদের পিংক কার্ড রাজ্যের (সৌজন্যে টুইটার)

জানা যাচ্ছে, প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি যাতায়াত নিশ্চিত করতে বেশ কিছু গাইডলাইন তৈরি করেছে পরিবহন দফতর। ইতিমধ্যে সেই সব পরিকল্পনা জমা পড়েছে নবান্নে। তার মধ্যে কোন পরিকল্পনায় নবান্নের সবুজ সংকেত মেলে, এখন সেটাই দেখার। ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফে সরকারি বাসে সমীক্ষা করা হয়েছে। আসলে রাজ্যের কত সংখ্যক মহিলা শহর এবং অন্যান্য গ্রামগঞ্জে প্রত্যেকদিন সরকারি বাসে যাতায়াত করেন তার হিসেব খতিয়ে দেখেছে সরকার। জানা গিয়েছে, কলকাতা শহরে দিনে ১ লক্ষ ৮০ হাজার মতো মহিলা সরকারি বাসে চড়েন। গোটা রাজ্যে ৪ লক্ষ মতো। মনে করা হচ্ছে, এই ফ্রি পরিষেবা চালু হলে আরও এক লক্ষ মতো মহিলা যাত্রী বাড়তে পারে। সেই মতোই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোথা থেকে এই পিংক কার্ড বিলি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিডিও, এসডিও অফিস, পুরসভা থেকে এই কার্ড বিলি হতে পারে।

রাজ্যে মহিলা-কেন্দ্রিক একাধিক সামাজিক প্রকল্প ঘোষণার আবহে এবার গণপরিবহণেও বড় পরিবর্তনের পথে সরকার। এখন নজর- ১ জুন থেকে বাস্তবে এই পরিষেবা কতটা নির্বিঘ্নভাবে চালু করা যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe