...
...
Next Story

Weather Update: কাঠফাটা রোদ নাকি দুর্যোগের ভ্রূকুটি? বিকেলেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, মহানগরে কী হবে?

Weather Update: হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

Published on: May 6, 2026, 22:23:15 IST
Advertisement

Weather Update: মে মাস মানেই কাঠফাটা রোদ, জ্বলে পুড়ে যাওয়া গরম। বঙ্গে এই সময় এমন চিত্রই থাকে। কিন্তু চলতি বছর বৈশাখ মাসে খানিকটা স্বস্তি মিলছে। এবার কালবৈশাখীর মেজাজে পশ্চিমবঙ্গ। গত কয়েকদিন ধরেই দফায় দফায় ঝড়-বৃষ্টি চলছে। ফলে কিছুটা হলেও দাবদাহ থেকে রেহাই মিলেছে। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন, আপাতত এরকমই থাকবে আবহাওয়া নাকি ফের রোদের দাপটে নাস্তানাবুদ হতে হবে। রাজ্যবাসীকে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

মহানগর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস

কাঠফাটা রোদ নাকি দুর্যোগের ভ্রূকুটি?
কাঠফাটা রোদ নাকি দুর্যোগের ভ্রূকুটি?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। জানা যাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমেছে। কয়েকটি জেলায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। রবিবার থেকে কমবে বৃষ্টি।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে পুরনো গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে উত্তাল থাকবে সমুদ্রও, ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।

এক নজরে উত্তরের আবহাওয়া

ভোট পরবর্তী রাজনৈতিক উত্তাপের মাঝেই প্রকৃতির এই রুদ্ররূপ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে কালবৈশাখীর সময় যাতে কোনও প্রাণহানি না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে। এই বৃষ্টির ফলে মে মাসেও আপাতত রাজ্যে কোনও তাপপ্রবাহ বা ‘লু’ প্রবাহের সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন মনোরম আবহাওয়াই উপভোগ করবে বঙ্গবাসী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks