...
...
Next Story

Weather Update: ঝড়-বৃষ্টির পূর্বাভাস! তাপপ্রবাহের মাঝেই আবহাওয়ার 'মুড সুইং', ভিজবে কী কলকাতা?

Weather Update: হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির আসল দাপট শুরু হবে মূলত আগামী ২৬ ও ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার ও সোমবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে।

Published on: Apr 24, 2026, 21:23:59 IST
Advertisement

Weather Update: বৈশাখ মাসে সূর্যের তেজে জেরবার দক্ষিণবঙ্গ। কবে এই গরম কাটবে, একটু ঝেঁপে ঝড় বৃষ্টি হবে? এখন সকলের মুখে এই একটাই প্রসঙ্গ। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত গরম থাকলেও রবিবার থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল বদলে যাবে। কালবৈশাখীর সঙ্গে উথাল পাথাল বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। অন্যদিকে, আজ, শুক্রবার বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জায়গায় জায়গায় বাংলার আকাশ কালো হতে শুরু করেছে। তবে কী বৃষ্টি হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক।

বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

তাপপ্রবাহের মাঝেই আবহাওয়ার 'মুড সুইং' (Hindustan Times)
তাপপ্রবাহের মাঝেই আবহাওয়ার 'মুড সুইং' (Hindustan Times)

আপনিও কী বাড়ির বাইরে আছেন? সঙ্গে ছাতা নেই? তাহলে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেলে পরেই আসল খেলা শুরু হবে আবহাওয়ার। বজ্রবিদ্যুৎ-সহ তেড়ে বৃষ্টিপাত এবং ঝড়ের দাপট কাকে বলে তা নতুন করে সাক্ষী থাকবেন বাংলার মানুষ। এমনিতে তীব্র তাপদাহের মধ্যে পুড়ছে সমগ্র বাংলা। বিশেষ করে পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি রেকর্ড করা হচ্ছে। সেখানে শুক্রবার বিকেলের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। এদিন বিকেলের দিকে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল থেকেই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০ কিংবা তার বেশি রয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, স্বাভাবিকের তুলনায় প্রায় ৪-৫ ডিগ্রি বেশি বিরাজ করছে বাংলায়। শুক্রবার আবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লু-এর সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে

এবার জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গ যখন তীব্র দাবদাহ আর তাপপ্রবাহে পুড়ছে, ঠিক তখনই উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের বড় পূর্বাভাস রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks