...
...
Next Story

বিকেলের পরেই শহরে প্রবল দুর্যোগ! উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কালবৈশাখীর দাপট কোন কোন জেলায়?

শুক্রবার বিকেলের পর থেকেই আকাশ কালো হতে শুরু করবে কলকাতায়। কিছুক্ষণের জন্য দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে।

Published on: Mar 20, 2026, 13:36:48 IST
Advertisement

ভরা বসন্তে আবহাওয়ার মুড সুয়িং। চলতি সপ্তাহে এক দফা বৃষ্টি হয়ে গিয়েছে। এমনকী গত সপ্তাহের শেষের দিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টি চলছে। বৃষ্টির পাশাপাশি রয়েছে কালবৈশাখীর দাপট। তবে সপ্তাহ শেষে ফের একবার কালবৈশাখীর সতর্কতা জারি করল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার ও আগামিকাল শনিবার ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিকেলের পরেই শহরে প্রবল দুর্যোগ! (ছবি সৌজন্যে পিটিআই)
বিকেলের পরেই শহরে প্রবল দুর্যোগ! (ছবি সৌজন্যে পিটিআই)

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ থেকে নতুন করে আকাশ কাঁপানো বৃষ্টি দেখার সাক্ষী থাকতে চলেছেন সকলে। শুক্রবার রীতিমতো দুর্যোগ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া জেলায়। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে শনিবারও। কলকাতা শহরেও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

আজ, শুক্রবার বিকেলের পর থেকেই আকাশ কালো হতে শুরু করবে কলকাতায়। কিছুক্ষণের জন্য দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks