Rain Forecast Update on 23rd May: আজ সামান্য গরম বাড়তে পারে কলকাতায়, হবে বৃষ্টিও, ঝড় উঠবে দক্ষিণবঙ্গের ৬ জেলায়

Rain Forecast Update on 23rd May: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ছ'টি জেলায় আবার ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অত্যধিক ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে কয়েকটি জেলায়।

Published on: May 23, 2026, 06:58:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rain Forecast Update on 23rd May: আজই গরম থেকে রেহাই পাচ্ছে না কলকাতা। বরং সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে। যা শুক্রবার ছিল ৩৫.২ ডিগ্রি। আবার রাতেও রেহাই পাচ্ছে না কলকাতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৯.৮ ডিগ্রিতে। ফলে সারাদিনই গরমে কষ্ট হচ্ছে। তারইমধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে হাতেগোনা জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। কিন্তু গরম সেরকম কমবে না।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কিছুটা বেশি বৃষ্টি?

আজ এমনিতে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Siliguri Bullet Train Latest Update: শিলিগুড়ি বুলেট ট্রেনের কাজ শুরু জুলাই থেকেই! মার্চের ডেডলাইন বেঁধে দিল রেল

কোথায় ঝড়, কোথায় গরমের জন্য সতর্কতা জারি?

তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে। আবার কোনও জেলায় সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়ার কারণে। দুটি জেলায় আবার দুটি কারণেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

১) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে একটি বা দুটি অংশে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Modi's gifts to Meloni and others: সুইডেনে শান্তিনিকেতনের ব্যাগ উপহার মোদীর, মেলোনিকে দিলেন ২ স্পেশাল শাল, কোথাকার?

২) আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। অর্থাৎ ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More