Siliguri Bullet Train Latest Update: শিলিগুড়ি বুলেট ট্রেনের কাজ শুরু জুলাই থেকেই! মার্চের ডেডলাইন বেঁধে দিল রেল

Siliguri Bullet Train Latest Update: শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্পের জন্য প্রাথমিক তোড়জোড় শুরু হচ্ছে আগামী জুলাই থেকেই। সেইসঙ্গে ২০২৭ সালের মার্চের ডেডলাইন বেঁধে দিল ভারতীয় রেল। কী কী করা হবে?

Published on: May 21, 2026, 09:28:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Siliguri Bullet Train Latest Update: ভারতের উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবার দেশের দ্রুততম ‘বুলেট ট্রেন’ মানচিত্রে নাম জুড়তে চলেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি। রেল মন্ত্রক সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত একটি অত্যাধুনিক বুলেট ট্রেন করিডর গড়ে তোলার জন্য কোমর বেঁধে নেমেছে ভারতীয় রেল। সূত্রের খবর, প্রস্তাবিত এই মেগা রেল প্রকল্পের প্রাথমিক রূপরেখা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামী জুলাই থেকেই নিউ জলপাইগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডরের প্রাথমিক সমীক্ষা বা সার্ভের কাজ শুরু হয়ে যেতে পারে। এই উদ্দেশ্যে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের (NHSRCL) তরফে একটি বিশেষ সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। আর সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মাধ্যমে ই প্রকল্পের ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ বা ডিপিআর প্রস্তুত হয়ে যাবে। সেইমতো সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্পের জন্য প্রাথমিক তোড়জোড় শুরু হচ্ছে আগামী জুলাই থেকেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্পের জন্য প্রাথমিক তোড়জোড় শুরু হচ্ছে আগামী জুলাই থেকেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

রেল সূত্রে খবর, যে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, তা জুলাই থেকেই সমীক্ষা চালাবে। এই সমীক্ষার মূল উদ্দেশ্য হল ট্রেনের চূড়ান্ত রুট বা করিডর ম্যাপ তৈরি করা এবং যাবতীয় প্রযুক্তিগত খুঁটিনাটি খতিয়ে দেখা। রেলের তরফ থেকে আগামী বছর মার্চের মধ্যে এই প্রকল্পের ডিপিআর প্রস্তুত করার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই ডিপিআর চূড়ান্ত হওয়ার পরই তা অনুমোদনের জন্য পাঠানো হবে রেল বোর্ডে। সেখান থেকে ছাড়পত্র মিললেই পুরোদমে শুরু হয়ে যাবে রেললাইন নির্মাণের কাজ।

আরও পড়ুন: Abhishek-Sayani Flat: স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ- সেই ফ্ল্যাটে যেতেই ফাঁস রহস্য

শিলিগুড়ি বুলেট ট্রেনের হাত ধরে উত্তরবঙ্গে আসবে উন্নতির জোয়ার

এমনিতে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটে শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্পের ঘোষণা হতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে উত্তরবঙ্গের বাণিজ্যিক মহল ও পর্যটন মহলে। উত্তরবঙ্গের বণিকসভা এবং পর্যটন সংস্থার কর্তারা মনে করছেন, এই করিডর চালু হলে গোটা উত্তরবঙ্গের অর্থনৈতিক ও বাণিজ্যিক মানচিত্র আমূল বদলে যাবে।

আরও পড়ুন: Rain Forecast Update on 21st May: আজও বৃষ্টি কলকাতায়, সামান্য কমল পারদ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের ৩ জেলায়, হবে গরমও

বর্তমানে বারাণসী বা উত্তর ভারতের পর্যটকদের উত্তরবঙ্গের ডুয়ার্স বা পাহাড়ে আসতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। বুলেট ট্রেন চালু হলে তিন ঘণ্টারও কম সময়ে দেশি-বিদেশি পর্যটকরা শিলিগুড়ি চলে আসতে পারবেন। সেইসঙ্গে স্থানীয় যুব প্রজন্মের জন্য কর্মসংস্থানের প্রচুর নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদী সংশ্লিষ্ট মহল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More