Rain Forecast Update on 21st May: আজও বৃষ্টি কলকাতায়, সামান্য কমল পারদ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের ৩ জেলায়, হবে গরমও

Rain Forecast Update on 21st May: আজও বৃষ্টি হবে কলকাতায়। বুধবারের বৃষ্টির পরে সামান্য কমল পারদ। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের তিনটি জেলায়। হবে গরমও। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভ্যাপসা গরমের জন্য।

Published on: May 21, 2026, 07:43:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rain Forecast Update on 21st May: বৃষ্টির পরে সামান্য কমল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। তবে বুধবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি কমে গিয়েছে। তারইমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ অংশিকভাবে মেঘলাও থাকবে। বৃষ্টিও হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার একাংশে।

আজও বৃষ্টি হবে কলকাতায়। (ছবি সৌজন্যে পিটিআই)
আজও বৃষ্টি হবে কলকাতায়। (ছবি সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গের ৩ জেলায় কিছুটা বেশি বৃষ্টি

আবার আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃ্ষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃ্ষ্টি হতে পারে।

আরও পড়ুন: Abhishek-Sayani Flat: স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ- সেই ফ্ল্যাটে যেতেই ফাঁস রহস্য

৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দক্ষিণের ৩ জেলায়

আর গরম তো থাকবেই। বুধবার কয়েকটি জেলায় বৃষ্টি হলেও এই ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলছে না। বরং আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: Indian Navy New Addition: সমুদ্রের 'গার্ডিয়ান'! নৌসেনার হাতে নয়া জাহাজ তুলে দিল কলকাতা, নামে জড়িয়ে ইতিহাস

সকাল-সকাল কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের ২ জেলায়

তারইমধ্যে বৃহস্পতিবার সকাল-সকাল উত্তরবঙ্গের দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ৭ টা ১৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি অংশে মাঝারি বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি হবে। প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More