Abhishek-Sayani Flat: স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ- সেই ফ্ল্যাটে যেতেই ফাঁস রহস্য

Abhishek-Sayani Flat: ১৯ ডি সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটে হাজির হয়েছেন পুরসভার আধিকারিকরা। সেখানে গিয়ে জানতে পারেন যে ফ্ল্যাটে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। তাঁরা বছরচারেক ধরেে সেখানে থাকছেন।

Published on: May 21, 2026, 06:59:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek-Sayani Flat: স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ- চর্চিত ১৯ ডি সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটে গিয়ে পুর আধিকারিকরা এমনই দেখেছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার রিপোর্ট অনুযায়ী, বুধবার ওই ফ্ল্যাটে যান পুর আধিকারিকরা। দরজায় বড়-বড় 'অভি-সানি' লেখাও দেখতে পান। পরে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে এক ব্যক্তি জানান, তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আর স্ত্রী'র নাম হল সায়নী ঘোষ। তিনি স্কুলে শিক্ষকতা করেন। তাঁদের সঙ্গে দূর-দূরান্ত দিয়েও রাজনীতির কোনও যোগ নেই। ছোটো পরিবার নিয়ে তাঁরা ওই ফ্ল্যাটে থাকেন বলে অভিষেক জানিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের চর্চিত ফ্ল্যাটে পুর আধিকারিকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের চর্চিত ফ্ল্যাটে পুর আধিকারিকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

চূড়ান্ত বিরক্তিপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কিন্তু আচমকা তাঁদের ফ্ল্যাট নিয়ে যে অহেতুক আলোচনা শুরু হয়েছে, তা নিয়ে চূড়ান্ত বিরক্তিপ্রকাশ করেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, বছরচারেক ধরে ওই ফ্ল্যাটে থাকছেন। কিন্তু দুই রাজনৈতিক ব্যক্তিত্বের নামের সঙ্গে মিল থাকায় যে ঝঞ্জাটের মুখে পড়তে হচ্ছে, সেটা চূড়ান্ত বিরক্তিকর। অতীতেও পুর আধিকারিকরা তাঁদের বাড়িতে এসেছিলেন। সবরকম সহযোগিতা করা হয়েছে বলেও দাবি করেছেন অভিষেক।

আরও পড়ুন: WB-Bangladesh Border Latest Update: কাঁটাতার নিয়ে হল্লা বাংলাদেশি 'বিপ্লবীদের', পাত্তা না দিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর

তৃণমূলের অভিষেক ও সায়নীর নাম জুড়ে হইচই

আর সেই ফ্ল্যাট নিয়ে হইচই শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দাবি করা হয় যে ওই ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নামে যৌথ মালিকানার ফ্ল্যাট আছে। সেটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নাম যুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন: Vande Mataram in WB Madrasa: মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতেই হবে! নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

চরম ক্ষোভপ্রকাশ যাদবপুরের সাংসদের

পুরো ঘটনায় চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করেন যাদবপুরের সাংসদ। তিনি বলেন, কয়েকটি ফরোয়ার্ড করা মেসেজ পেলাম, যেখানে জনৈক অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষের ১৯ডি সেভেন ট্যাঙ্কস রোড, কলকাতা ৭০০০৩০ ঠিকানায় যৌথ সম্পত্তির উল্লেখ করা আছে। কোনও মোবাইল নম্বর ছাড়াই এবং প্রেমিসেসের বানানও ভুল। আমি জানি না এই সায়নী ঘোষ কে? তবে এটা নিশ্চিত, যে সায়নী ঘোষ একটি সাধারণ পরিশীলিত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, যে কোনও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে আজ পর্যন্ত কোনওরকম সম্পত্তির অধিকারী হয়নি, সে নয়।

আরও পড়ুন: Kolkata resident Pakistan Spy: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, কলকাতার জাফর রিয়াজকে ধরল NIA, বিয়েও করে পাকিস্তানিকে

সেইসঙ্গে যাদবপুরের তৃণমূল সাংসদ বলেন, 'আমি আমার কেন্দ্রের সমস্ত ভোটারদের এবং রাজ্যর সকল মানুষকে বলতে চাই, লোকসভা নির্বাচনের সময় আমার ঘোষিত এফিডেভিটে আমার আর্থিক অবস্থানের ওপর সম্পূর্ণ আস্থা রাখার জন্য। আপনারা অনায়াসেই সেই রেকর্ড দেখে নিতে পারেন। সেইসঙ্গে যাঁরা কোনওরকম তথ্যপ্রমাণ ছাড়া আমার মানহানি করার এই খেলা শুরু করেছেন তাঁদের উদ্দেশ্যে বলি, খেলাটি এই মুহূর্তে বন্ধ করুন। অনুগ্রহ করে জেনে রাখুন এই মিথ্যা অপবাদের সামনে আমি কোনওভাবেই নতিস্বীকার করব না এবং মিথ্যা খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষ কোনও অন্যায় অপবাদের শিকার হয়ে, ভয় পেয়ে গুটিয়ে যেতে আসেনি।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More