...
...
Next Story

Tiljala Rape Case: তিলজলায় মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত

অভিযোগ, মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীকে ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিলজলা থানার পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে।

Published on: Jul 9, 2026, 10:21:12 IST
Advertisement

Tiljala Rape Case: পূর্ব কলকাতার তিলজলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাঁর বান্ধবীর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীকে ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিলজলা থানার পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে।

অভিযোগ, মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীকে ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন অভিযুক্ত।
অভিযোগ, মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীকে ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের পরিবার তিলজলা লেন এলাকায় থাকে। অভিযুক্তের মেয়ের সঙ্গে অভিযোগকারিণীর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে যাতায়াতও ছিল নিয়মিত। সম্প্রতি পারিবারিক সমস্যার কারণে কয়েকদিনের জন্য বান্ধবীর বাড়িতে এসে থাকতে শুরু করেন ওই তরুণী।

অভিযোগ, সেই সময় থেকেই তরুণীর উপর কুদৃষ্টি পড়ে বান্ধবীর বাবার। বাড়ির অন্য সদস্যরা বিভিন্ন কাজে বাইরে বেরিয়ে গেলে অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বাড়িতে থেকে যেত। সেই সুযোগে ফাঁকা বাড়িতে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে তাঁকে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

ভয় এবং সামাজিক লজ্জার কারণে প্রথমদিকে কাউকে কিছু জানাতে পারেননি ওই তরুণী। অভিযোগ, অভিযুক্ত সেই পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁকে বারবার ভয় দেখিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণ করে। দীর্ঘদিন ধরে এই অত্যাচারের ফলে তরুণী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মানসিকভাবেও ভেঙে পড়েন। শেষ পর্যন্ত আর চুপ করে থাকতে না পেরে নিজের পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান তিনি। পরে বান্ধবীকেও ঘটনার কথা জানান। প্রথমে নিজের বাবার বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাস করতে পারেননি ওই তরুণীর বান্ধবী। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত নির্যাতিতা তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe