...
...
Next Story

Tin Bigha Borer Fencing Dispute: তিনবিঘা করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়ত বন্ধের হুঁশিয়ারি BJP-র, বৈঠকে BSF-BGB'র

দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকা সীমান্তের একটি অংশে জমি জরিপ এবং কাঁটাতারের বেড়া তৈরির প্রস্তুতি চলছিল। শুক্রবার সকাল থেকে বিএসএফের নিরাপত্তায় সরকারি আধিকারিকেরা সীমান্ত লাগোয়া এলাকায় জমি মাপজোকের কাজ শুরু করেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশের কিছু বাসিন্দা এবং পরে বিজিবি সদস্যরা আপত্তি জানান।

Published on: May 24, 2026, 13:46:18 IST
Advertisement

কোচবিহারের মেখলিগঞ্জে তিনবিঘা করিডর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তের দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার কাছে বেড়া তৈরির কাজ শুরু হতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে বাগ্‌বিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় বলে খবর। পরে বৈঠকে বসে বিএসএফ এবং বিজিবির কর্তারা।

কোচবিহারের মেখলিগঞ্জে তিনবিঘা করিডর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। প্রতীকী ছবি (PTI)
কোচবিহারের মেখলিগঞ্জে তিনবিঘা করিডর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। প্রতীকী ছবি (PTI)

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকা সীমান্তের একটি অংশে জমি জরিপ এবং কাঁটাতারের বেড়া তৈরির প্রস্তুতি চলছিল। শুক্রবার সকাল থেকে বিএসএফের নিরাপত্তায় সরকারি আধিকারিকেরা সীমান্ত লাগোয়া এলাকায় জমি মাপজোকের কাজ শুরু করেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশের কিছু বাসিন্দা এবং পরে বিজিবি সদস্যরা আপত্তি জানান।

তিনবিঘা করিডর এলাকা অত্যন্ত স্পর্শকাতর বলেই পরিচিত। ১৭৮ মিটার দীর্ঘ এই করিডর দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এলাকাটি দীর্ঘদিন ধরেই পুরোপুরি বেড়াবিহীন অবস্থায় রয়েছে। ফলে অনুপ্রবেশ, চোরাচালান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বারবার সামনে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাংলাদেশ থেকে গবাদি পশু সীমান্ত পেরিয়ে এসে ফসল নষ্ট করছে। সেই কারণেই তাঁরা বিএসএফের সহযোগিতায় অস্থায়ী বেড়া তৈরির উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে সীমান্তের খুব কাছে স্থায়ী কাঠামো তৈরির বিরোধিতা করেছে বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের পক্ষে জোর দিয়েছে। রাজ্য সরকার বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে।

তিনবিঘা করিডর ভারত-বাংলাদেশ সীমান্তের অত্যন্ত স্পর্শকাতর এলাকা। ২০১১ সালের চুক্তির পর থেকে এই করিডর ২৪ ঘণ্টা বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার মানুষের যাতায়াতের জন্য খোলা রয়েছে। এই করিডর দিয়েই বাংলাদেশি নাগরিকরা মূল ভূখণ্ডে যাতায়াত করেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe