...
...
Next Story

TMC-Miscreant Link: তৃণমূল বিধায়কের সঙ্গে প্রচারে কাঁকুলিয়া কাণ্ডে ধৃত বাবুসোনা, তাঁর সাফাইয়ে কাউন্সিলর

কলকাতার ৯১ নম্বর ওয়ার্ডে বাড়ি-বাড়ি গিয়ে জাভেদ খান জনসংযোগ করেন। এই সময় বিদায়ী বিধায়কের পাশেই ছিলেন বাবুসোনা এবং তৃণমূল কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ও।

Published on: Mar 29, 2026, 11:21:56 IST
Advertisement

কয়েকদিন আগেই কাঁকুলিয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল দুষ্কৃতী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বাবুসেনা। এহেন দুষ্কৃতী বাবুসোনাকে সঙ্গে নিয়েই কসবা অঞ্চলে ভোট প্রার্থনায় নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খান। রিপোর্ট অনুযায়ী, ৯১ নম্বর ওয়ার্ডে বাড়ি-বাড়ি গিয়ে জাভেদ খান জনসংযোগ করেন। এই সময় বিদায়ী বিধায়কের পাশেই ছিলেন বাবুসোনা এবং তৃণমূল কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ও।

প্রচারের সময় বিদায়ী বিধায়কের পাশেই ছিলেন বাবুসোনা এবং তৃণমূল কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ও।
প্রচারের সময় বিদায়ী বিধায়কের পাশেই ছিলেন বাবুসোনা এবং তৃণমূল কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ও।

এদিকে বাবুসোনাকে তৃণমূলের প্রচারে দেখা যাওয়া শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে কাউন্সিলর বৈশ্বনর বলেন, 'পাড়ায় প্রচার হলে কেউ যদি প্রচারে থাকে তাহলে কি আমরা তাঁকে প্রচার থেকে বের করে দেব? এরকম তো করা যায় না। আজ তো প্রচার ছিল, এবার বাবুসোনা ওই বাড়িতেই থাকে। তাঁদের পাড়ায় যখন প্রচারে ঢুকেছে তখন ও বাড়িতেই ছিল। এখন সেটা নিয়ে যদি খবর হয় তাহলে কিছু বলার নেই। আর তাহলে প্রতিটি পাড়ায় কারও না কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকবে আর তারা থাকলে তো প্রচার করাই যাবে না।'

উল্লেখ্য, গোলপার্কের পঞ্চাননতলার রোডে বোমা এবং গুলি চলার ঘটনায় এই বাবুসোনাদের মতো দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রাই। কাঁকুলিয়ার সংঘর্ষের ঘটনায় একটি গোষ্ঠীর নেতৃত্বে ছিল এই বাবুসোনা। বিভিন্ন ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে পুলিশ খোদ বলেছিল, হামলায় বাবুসোনা সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই বাবুসোনাকে গ্রেফতারও করেছিল পুলিশ। তবে ভোটের আগে সেই বাবুসোনা ছাড়া পেয়েছে। আর এহেন বাবুসোনাকে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক এবং কাউন্সিলরের পাশেই। এবং সেই বাবুসোনা প্রচারে থাকায় সাফাই দিতে শোনা গেল তৃণমূল কাউন্সিলরকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe