...
...
Next Story

TMC Bank A/c: কালীঘাটের আর্জিতে সত্ত্বেও আপাতত তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, ব্যাঙ্ককে রিপোর্টের নির্দেশ হাই কোর্টের

বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তদন্তের অগ্রগতি, এখনও পর্যন্ত কী তথ্য ও প্রমাণ মিলেছে, সে সম্পর্কেও বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করতে হবে পুলিশকে।

Published on: Jul 2, 2026, 14:24:25 IST
Advertisement

তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে চলা আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তদন্তের অগ্রগতি, এখনও পর্যন্ত কী তথ্য ও প্রমাণ মিলেছে, সে সম্পর্কেও বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করতে হবে পুলিশকে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজই থাকবে বলে স্পষ্ট করেছে আদালত।

তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে চলা আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। (Sudipta Banerjee)
তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে চলা আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। (Sudipta Banerjee)

প্রায় ৪৪০ কোটি টাকার দলীয় তহবিলকে কেন্দ্র করে বর্তমানে মুখোমুখি হয়েছে ‘কালীঘাট তৃণমূল’ এবং ‘ঋতব্রত তৃণমূল’। প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের ১০ জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তহবিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট ব্লক রাখার দাবি জানান। এরপরই অ্যাকাউন্টগুলির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, অভিযোগ যদি নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করেও তদন্ত চালানো সম্ভব কি না। একইসঙ্গে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে কোনও স্পেশাল অফিসার বা যুগ্ম আধিকারিক নিয়োগ করা যায় কি না, তাও আদালত বিবেচনা করছে। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি।

অন্যদিকে পুলিশের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, দলীয় নেতৃত্ব নিয়ে যখন দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে এবং উভয় পক্ষই নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করছে, তখন অ্যাকাউন্ট সচল করা হলে অর্থ ব্যবহারের অধিকার নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ রাখাই প্রয়োজন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত ব্যাঙ্ক ও পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আগামী বুধবারের শুনানিতে সেই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূলের তহবিল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণ হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe