...
...
Next Story

তৃণমূল-বিজেপি সংঘর্ষ শেখ শাহজাহানের গড়ে, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশ-CRPF, গুলি চলে বাড়ির ভিতর থেকে

Basirhat Violence: রিপোর্ট অনুযায়ী, ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধেছিল ৫ মে রাতে। সেখানে থানার ওসি ভরত প্রসূন কর এবং অন্য ২ পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। সঙ্গে ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুলিবিদ্ধ হন।

Published on: May 06, 2026 07:14 AM IST
Advertisement

Basirhat Violence: সংঘর্ষ থামাতে গিয়ে যখম দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাটে। এই এলাকাটি শেখ শাহজাহানের গড় হিসেবে পরিচিত। রিপোর্ট অনুযায়ী, ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধেছিল ৫ মে রাতে। সেই সময় সংঘর্ষ থামাতে সেখানে যান ন্যাজাট থানার ওসির ভরত প্রসূন কর এবং আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। সেখানে ভরত প্রসূন কর এবং অন্য ২ পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। জখমদের মধ্যে একজন ছিলেন মহিলা কনস্টেবল, অপরজন রাজবাড়ি ফাঁড়ির কর্মী ভাস্বত গোস্বামী। সঙ্গে ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুলিবিদ্ধ হন। জানা গিয়েছে, একটি বাড়িতে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা পুলিশের দিকে গুলি চালিয়েছিল। এই ঘটনায় ওসির পায়ে গুলি লাগে। জখম পুলিশকর্মীদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সিআরপিএফ-কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
পুলিশ ও সিআরপিএফ-কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

এদিকে এই ঘটনার পরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ন্যাজাটে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, পুলিশকর্মী ছাড়া সংঘর্ষে জড়িত কয়েকজনও গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। এদিকে সিআরপিএফ জওয়ানদেরও ছররা গুলি লেগেছে বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে। আজ সকালে সেই এলাকায় তল্লাশি চালিয়ে তাজা বোমা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রিপোর্ট অনুযায়ী, ভোটে জয়ের পরে উদযপন করা বিজেপি কর্মীদের ওপর প্রথমে চড়াও হয়েছিল তৃণমূল সমর্থকরা। পরে পালটা হামলা চালায় বিজেপি কর্মীরা। এই আবহে গত ৫ মে রাত ৯টা নাগাদ ন্যাজাট থানার রাজবাড়ি বিটপল এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘাতের খবর পেয়ে সেখানে যান ন্যাজাট থানার ওসি ভরতপ্রসূন পুরকাইত, রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর সহ তিন জন পুলিশ কর্মী। অভিযোগ ওঠে, তৃণমূল সমর্থকদের এলাকায় নাকি বিজেপি সমর্থকরা হামলা চালিয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে আক্রান্ত হয়। পুলিশের ওপর গুলি চালাোর ঘটনার পরে এলাকায় নামানো হয়েছে বিশাল ব়্যাফ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe