...
...
Next Story

TMC Councilor Arrested: বেআইনি গুলি নিয়ে বিমানবন্দরে, তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ

২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে ফ্লাইট ধরতে এসেছিলেন আমিরুল। সেই সময় তার ব্যাগে তল্লাশি চালানোর সময় একটি খালি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়। তখন অভিযুক্ত দাবি করেন, ম্যাগাজিন ও গুলির রাখার জন্য তাঁর কাছে বৈধ লাইসেন্স রয়েছে।

Published on: May 6, 2026, 13:14:44 IST
Advertisement

দক্ষিণ ২৪ পরগনার পূজালির তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হল বেআইনি ভাবে গুলি বহনের দায়ে। ধৃতের নাম শেখ আমিরুল ইসলাম। পূজালি পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তিনি। আমিরুল ইসলাম গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দর থেকে ৬ রাউণ্ড কার্তুজ ও একটি ফাঁকা ম্যাগজিন নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছিলেন। তবে সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করেনি। তবে আজ সেই মামলায় তাকে গ্রেফতার করা হল। বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশের তরফে অস্ত্র আইনে মমলা রুজু করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে।

২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে গুলি ম্যাগাজিন সহ ধরা পড়েছিল তৃণমূল কাউন্সিলর
২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে গুলি ম্যাগাজিন সহ ধরা পড়েছিল তৃণমূল কাউন্সিলর

ধৃত আমিরুলকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে রেখে জেরা করার আবেদন জানাবে পুলিশ। উল্লেখ্য, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে ফ্লাইট ধরতে এসেছিলেন আমিরুল। সেই সময় তার ব্যাগে তল্লাশি চালানোর সময় একটি খালি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়। তখন অভিযুক্ত দাবি করেন, ম্যাগাজিন ও গুলির রাখার জন্য তাঁর কাছে বৈধ লাইসেন্স রয়েছে। তিনি লাইসেন্স দেখানোর জন্য সময়ও চেয়েছিলেন। জনপ্রতিনিধি হওয়ায় সেই সময় তাঁকে ৭ দিন সময় দিয়েছিল পুলিশ। কিন্তু সাত দিন পরেও কোনও বৈধ লাইসেন্স দেখাননি পূজালি পুরসভার কাউন্সিলার। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। যদিও তাকে গ্রেফতার করা হয়নি এতদিন।

প্রসঙ্গত, পূজালি পুরসভা বজবজ বিধানসভা এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের চক্র ভাঙতে পুলিশ তৎপর হয়েছিল নির্বাচন কমিশনের অধীনে। বজবজ লাগোয়া ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নিবাচন হতে চলেছে আগামী ২১ মে। এই পরিস্থিতিতে পুরনো মামলায় তৃণমূল নেতার গ্রেফতারি বে তাৎপর্যপূর্ণ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe