...
...
Next Story

TMC Councilor Meeting Cancelled: একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার, জনরোষের আশঙ্কায় তৃণমূল ভবনের বৈঠক বাতিল?

রবিবার বিকেলে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, দলীয় অন্দরে আশঙ্কা, সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে তৃণমূল ভবনের বাইরে বিক্ষোভ, ডিম ছোড়া বা জনরোষের পরিস্থিতি তৈরি হতে পারে।

Published on: Jun 7, 2026, 13:11:00 IST
Advertisement

কলকাতায় একের পর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তারি এবং পুলিশি তদন্তের আবহে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, রবিবার বিকেলে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, দলীয় অন্দরে আশঙ্কা, সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে তৃণমূল ভবনের বাইরে বিক্ষোভ, ডিম ছোড়া বা জনরোষের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণেই বহু কাউন্সিলর প্রকাশ্যে বৈঠকে যোগ দিতে অনীহা প্রকাশ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

রবিবার বিকেলে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। (PTI)
রবিবার বিকেলে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। (PTI)

এই পরিস্থিতির পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনা। শনিবার রাতে পাটুলির ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে রবিবার সকালে কলেজ স্ট্রিটের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এক তরুণীকে হেনস্তা এবং পূর্বের পকসো মামাকে ঘিরে নতুন অভিযোগের তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। তরুণীর পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল এবং সম্প্রতি তাঁর উপর ফের হামলা চালানো হয়েছে। পরে জসিমউদ্দিনকে ধরে নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতার মোট ছয় জন তৃণমূল কাউন্সিলর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে। ফলে কলকাতা পুরসভার শাসকদলের জনপ্রতিনিধিদের একটি অংশকে ঘিরে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এমন আবহে তৃণমূল ভবনের প্রকাশ্য বৈঠক বাতিল হওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দলীয় সূত্রে খবর, নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কাউন্সিলরদের স্বাক্ষর সংগ্রহের জন্য পরবর্তীতে অন্য কোনও নির্দিষ্ট স্থানে বৈঠকের আয়োজন করা হতে পারে। যদিও এই বিষয়ে দলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। একের পর এক অভিযোগ, গ্রেপ্তারি এবং তদন্তের ঘটনায় কলকাতার শাসকদল চাপে পড়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন নজর থাকবে দলীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয় এবং চলমান তদন্তে আর কী তথ্য সামনে আসে তার দিকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe