...
...
Next Story

TMC Councilor Sex Scandal: মধুচক্রে ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর, পুলিশকে 'স্যার' বলে সম্বোধন করেও গ্রেফতার

TMC Councilor Sex Scandal: বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকা ঘটনাটি ঘটেছে। বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায় এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। তাঁকে পুলিশ যখন জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন কাউন্সিলর বারবার 'স্যার' বলে সম্বোধন করেন এবং তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

Published on: May 19, 2026, 10:42:24 IST
Advertisement

TMC Councilor Sex Scandal: রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতির সঙ্গে যুক্ত বহু তৃণমূল নেতাদের ধরা হচ্ছে। এরই মাঝে এবার বনগাঁয় মধুচক্র মামলায় ধরা পড়লেন এক তৃণমূল কাউন্সিলর। রিপোর্ট অনুযায়ী, বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকা ঘটনাটি ঘটেছে। বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায় এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। তাঁকে পুলিশ যখন জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তৃণমূল কাউন্সিলর বারবার 'স্যার' বলে সম্বোধন করেন এবং তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়কে গ্রেফতার করল পুলিশ।
বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়কে গ্রেফতার করল পুলিশ।

জানা যায়, দুপুরে নিজের বাড়িতে দুই মহিলার সঙ্গে ধরা পড়েন সুকুমার। সেখানে একজন মদ্যপানও করেছিল। এই আবহে পুলিশ সেখানে গিয়ে সেই দুই মহিলাকে আটক করে এবং সুকুমারকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে দুটো বিয়ারের বোতলও বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে স্থানীয়রাই একাধিকবার আপত্তি জানায়। তবে তাতে কর্ণপাত করেননি তৃণমূল নেতা। এই আবহে ১৮ মে দুপুরে ফের একই ধরনের ঘটনা ঘটলে পুলিশে ধরিয়ে দেওয়া হয় সুকুমারকে। এরই সঙ্গে এক যুবক এবং দুই মহিলাকেও আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, আটক মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি দাবি করেন, ওই দুই মহিলা শান্তিপুর থেকে তাঁর বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছিলেন। এদিকে তাঁর গ্রেফতারির ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, তাঁকে কলার ধরে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। সেই সময় তিনি কাউকে একটা ফোন করার চেষ্টা করেন। তবে পাশে থাকা একজন তাঁর ফোন কেড়ে নেয়। পরে সেই পুলিশকর্মীকে 'স্যার' বলে সম্বোধন করে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe