...
...
Next Story

TMC on Kolkata Fuel Price VAT: মমতা জমানায় কমেনি, বিরোধী আসনে বসতেই পেট্রোলের ওপর রাজ্যের ভ্যাট কমানোর দাবি তৃণমূলের

Kolkata Fuel Price VAT: বিরোধী আসনে থাকার সময় বিজেপি বারবার দাবি করত, রাজ্য সরকার যেন জ্বালানি তেলের ওপর থেকে ভ্যাট কমায়। এবার তৃণমূল বিরোধী আসনে বসতে সেই একই দাবিতে সরব হলেন ডেরেক।

Published on: May 15, 2026, 11:16:40 IST
Advertisement

TMC on Kolkata Fuel Price VAT: দেশের বহু রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে জ্বালানির দাম এমনিতেই বেশি। তার ওপর আজ দেশজুড়ে ৩ টাকা করে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। এই আবহে রাজ্য সরকারকে তেলের ওপর থেকে ভ্যাট কমানোর দাবি করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন। এর আগে বিরোধী আসনে থাকার সময় বিজেপি বারবার দাবি করত, রাজ্য সরকার যেন জ্বালানি তেলের ওপর থেকে ভ্যাট কমায়। এবার তৃণমূল বিরোধী আসনে বসতে সেই একই দাবিতে সরব হলেন ডেরেক।

FILE PHOTO: A worker holds a nozzle to pump fuel into a two-wheeler vehicle at a Bharat Petroleum oil and fuel station in Kolkata, India, August 7, 2024. REUTERS/Sahiba Chawdhary/File Photo (REUTERS)
FILE PHOTO: A worker holds a nozzle to pump fuel into a two-wheeler vehicle at a Bharat Petroleum oil and fuel station in Kolkata, India, August 7, 2024. REUTERS/Sahiba Chawdhary/File Photo (REUTERS)

এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডেরেক বিজেপিকে আক্রমণ শানিয়ে লেখেন, 'প্রথমে ওরা তোমার ভোট লুঠ করবে। তারপর তোমার ঠিক দুর্বল জায়গাতেই আঘাত করবে। শোচনীয়ভাবে প্রত্যাশিত, পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হল । পশ্চিমবঙ্গ সরকার কি এবার পেট্রোল-ডিজেলের দামের ওপর থেকে ভ্যাট কমাবে?' প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার প্রায় ২৪ শতাংশ হারে (ডিলারদের কাছ থেকে নেওয়া জ্বালানির মূল্য + আবগারি শুল্ক + গড় ডিলার কমিশনের ওপর) পেট্রোলের ওপর ভ্যাট ধার্য করা হয়।

এদিকে আজ জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে কংগ্রেসও আক্রমণ শানায় বিজেপিকে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই নিয়ে হাত শিবিরের তরফ থেকে লেখা হয়, 'জনগণের উপর প্রধানমন্ত্রী মোদির হান্টার আবার চলল। পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৩ টাকা করে। সিএনজি-র দামও বাড়ল ২ টাকা। ভোট শেষ, উশুল করা শুরু প্রধানমন্ত্রী মোদীর।' উল্লেখ্য, আজ কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়েছে, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়েছে, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে। এদিকে কলকাতায় আজ সিএনজির দামও বেড়েছে ৩ টাকা করে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe