Liquor to Voters: ভোটের আবহে গলসিতে জায়গায় জায়গায় বিভিন্ন খাবার বিতরণ করেছে বিজেপি থেকে তৃণমূল। এরই মধ্যে বিজেপি অভিযোগ করে, শাসকদল নাকি দেশি মদ খাইয়ে ভোটারদের প্রাভাবিত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপির কর্মীরা নাকি মদ বিতরণ করা তৃণমূল কর্মীদের তাড়া করে। তখন মদের বোতল ফেলে নাকি তৃণমূল কর্মীরা পালিয়ে যায়। এনিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রাজু পাত্র।

রিপোর্ট অনুযায়ী, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১২ বিঘা এলাকায় আদিবাসী অধ্যুষিত একটি গ্রামে ভোট পরিদর্শনে গিয়েছিলেন রাজু পাত্র। সেখানে গিয়েই তিনি দেখতে পান মাটিতে প্রচুর বোতল পড়ে থাকতে পারে। সেই বোতল তুলে শুঁকে দেখেন বিজেপি কর্মীরা। তখন তাঁরা অভিযোগ করেন, বোতলে মদ রয়েছে। এই নিয়ে বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমকে বলেন, 'তৃণমূলের হার্মাদ বাহিনী ভোটারদের মদ খাওয়াচ্ছে, ওদের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে। এটাই তৃণমূলের কালচার। আমরা ক্ষমতায় আগে মদ বন্ধ করব। আমি এটা নিয়ে অভিযোগ জানালাম।'
বিজেপি প্রার্থী এই নিয়ে পুলিশে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে বোতলগুলি উদ্ধার করে পুলিশ। এদিকে সেই বিধানসভা কেন্দ্রে নানা বুথের বাইরে বিজেপির তরফে দেওয়া হয়েছিল আইসক্রিম। সেই আইসক্রিমের রং ছিল কমলা। এদিকে তৃণমূলের তরফ থেকে ভোটারদের হাতে মুড়ি, চানাচুর, চপ, ছোলা, শসা তুলে দেওয়া হয়েছিল।
যদিও খাবার বিতরণ নিয়ে গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি বলেছিলেন, 'কে দিচ্ছে, কারা দিচ্ছে জানি না। তবে এগুলো ঠিক নয়। তবে ভোটাররা খুশি হলেই হল।' আবার বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন, 'আমাদের তরফ থেকে কিছু দেওয়া হয়নি। তবে ভোট দেওয়ার পর যদি ভোটারদের খুশি করতে কেউ কিছু দেয় তা নিয়ে আমার কিছু বলার নেই।'
{{/usCountry}}যদিও খাবার বিতরণ নিয়ে গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি বলেছিলেন, 'কে দিচ্ছে, কারা দিচ্ছে জানি না। তবে এগুলো ঠিক নয়। তবে ভোটাররা খুশি হলেই হল।' আবার বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন, 'আমাদের তরফ থেকে কিছু দেওয়া হয়নি। তবে ভোট দেওয়ার পর যদি ভোটারদের খুশি করতে কেউ কিছু দেয় তা নিয়ে আমার কিছু বলার নেই।'
{{/usCountry}}