...
...
Next Story

TMC Flight Expenditure: অভিষেকের 'চার্টার্ড বিমান প্রেম' নিয়ে চর্চা জারি, ৪ বছরে TMC-র খরচ প্রায় ১৫০ কোটি

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের অডিট রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ প্রায় ১৫০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। এই বিপুল ব্যয়ের একটি বড় অংশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর সংক্রান্ত বলেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Published on: Jun 21, 2026, 10:14:22 IST
Advertisement

তৃণমূল কংগ্রেসের আর্থিক ব্যয়ের খতিয়ান সামনে আসতেই দলের অন্দরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের অডিট রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ প্রায় ১৫০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। এই বিপুল ব্যয়ের একটি বড় অংশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর সংক্রান্ত বলেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের অডিট রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ প্রায় ১৫০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। (Saikat Paul)
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের অডিট রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ প্রায় ১৫০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। (Saikat Paul)

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে বিমান ভাড়া বাবদ দলের খরচ হয়েছিল ৩৫ কোটিরও বেশি। ২০২৩ সালে সেই অঙ্ক কমে দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকায়। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বছরে খরচ আবার লাফিয়ে বেড়ে ৪৬ কোটির গণ্ডি পেরিয়ে যায়। উল্লেখযোগ্যভাবে, ওই বছর গোটা নির্বাচনী প্রচারে তৃণমূলের মোট ব্যয় ছিল প্রায় ৮২ কোটি টাকা, যার সিংহভাগই বিমান ও হেলিকপ্টার ভাড়ার খাতে খরচ হয়েছে। আশ্চর্যের বিষয়, ২০২৫ সালে কোনও বড় নির্বাচন না থাকলেও বিমান পরিবহণ বাবদ দলের ব্যয় ৩৭ কোটিরও বেশি হয়েছে।

এই বিপুল ব্যয়কে ঘিরে বিরোধীদের পাশাপাশি দলের একাংশও প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, একটি আঞ্চলিক দলের পক্ষে বিমান ও হেলিকপ্টার খাতে এত বড় অঙ্কের ব্যয় নজিরবিহীন। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সারা দেশে প্রচার ও নির্বাচনী কাজে প্রায় ১৭৪ কোটি টাকা ব্যয় করেছিল। সেখানে একটি রাজ্যভিত্তিক দলের বিমান খাতে একক ব্যয়ই জাতীয় স্তরের দলগুলির খরচের সঙ্গে তুলনার বিষয় হয়ে উঠেছে।

এমনকি তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও প্রকাশ্যে মন্তব্য করেন যে, পার্টির অর্থে চার্টার্ড বিমানে দিল্লি যাওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে, দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা থাকা সত্ত্বেও সেগুলির লেনদেন পুলিশ ফ্রিজ করে দেওয়ার ঘটনায় দল চাপে রয়েছে। এই পরিস্থিতিতে দলের অর্থ ব্যয়ের অগ্রাধিকার এবং নেতৃত্বের জীবনযাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe