বৃহস্পতিবার, কয়লাকাণ্ড ঘিরে আইপ্যাক-র কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশিতে নামে ইডি। এনফোর্সমেন্ট ডিরোক্টোরেটের এই হানার পরই প্রতীকের বাড়ি পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরোনোর সময় হাতে ছিল সবুজ ফাইল। অভিযোগ তোলেন,তাঁর দলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মমতা বলেন, ‘এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও তোলেন অভিযোগ।

এরপর তিনি সল্টলেকে আইপ্যাকের অফিসেও যান। সেখান থেকেও বেশ কিছু ফাইল এনে মমতার গাড়িতে রাখা হয়। এক ঘণ্টা পর মমতা সেখান থেকে বের হন।
মমতাকে নিয়ে সরব ইডি:-
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের পরই ইডি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। ইডির অভিযোগ, সাংবিধানিক পদের অপব্যবহার করে নথি ছিনতাই হয়েছে। মামলা দায়ের করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে তারা। শুক্রবার এই সংক্রান্ত শুনানি হতে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার ইডির তল্লাশির মধ্যেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি পৌঁছে যান মমতা। পরে আইপ্যাকের অফিসেও যান। শুক্রবার ইডির এই মামলার শুনানি হতে পারে।
তৃণমূলের বিক্ষোভ
ভোটমুখী বাংলায়, বৃহস্পতিবার ইডির হানা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল। হুইলচেয়ারেই বিক্ষোভে সামিল হতে দেখা যায় কুণাল ঘোষকে। অন্যদিকে, বেলা গড়িয়ে আইপ্যাক অফিস থেকে ইডির কর্তারা বের হতেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। স্লোগান ওঠে ‘জয় বাংলা’।
হাইকোর্টে তৃণমূল
এদিকে, ইডির তল্লাশি অভিযানের বিরোধিতা করে হাইকোর্টে পৌঁছেছে তৃণমূল। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে ঘাসফুল শিবির। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কোর্ট।মনে করা হচ্ছে এই মামলার শুনানি হতে পারে শুক্রবার।
শুক্রবারে পথে নামবেন মমতা
{{/usCountry}}এদিকে, ইডির তল্লাশি অভিযানের বিরোধিতা করে হাইকোর্টে পৌঁছেছে তৃণমূল। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে ঘাসফুল শিবির। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কোর্ট।মনে করা হচ্ছে এই মামলার শুনানি হতে পারে শুক্রবার।
শুক্রবারে পথে নামবেন মমতা
{{/usCountry}}আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও আইপ্যাকের সল্টলেকের দফতরে ইডি হানার প্রতিবাদে নেমে শুক্রবারই পথে নামছেন মমতা। শুক্রবার দুপুর দু’টো নাগাদ তাঁর মিছিল শহরের রাজপথে নামবে বলে খবর। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন দিদি। আপাতত এই হাইভোল্টেজ শুক্রবারের দিকে সকলের নজর।