...
...
Next Story

TMC Latest Update: 'বেইমানদের ফেরাব না', বার্তা মমতার, দলের দখল নিতে আজ কমিশনের ফুল বেঞ্চে ঋতব্রতরা

দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ-সহ দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠকে ফোনে বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Published on: Jul 2, 2026, 11:13:25 IST
Advertisement

TMC Latest Update: ২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতির মাঝেই তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে দলের বিদ্রোহী শিবিরের নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিধায়ক নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে দল ও প্রতীকের দাবিতে হাজির হতে দিল্লি গিয়েছেন। অন্যদিকে কলকাতায় ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, 'বেইমানদের আর ফেরাব না। দলের কর্মীরাই আমার সম্পদ। যাঁরা সঙ্গে আছেন, তাঁদের নিয়েই তৃণমূল কংগ্রেস চলবে।'

২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতির মাঝেই তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে।
২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতির মাঝেই তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে।

দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ-সহ দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠকে ফোনে বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, 'শহিদ সমাবেশ হবেই। সকলে প্রস্তুত থাকুন।' দলীয় সূত্রে খবর, ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি চেয়ে আবারও কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হবে। অনুমতি না মিললে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে তৃণমূল।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজির হওয়ার কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী শিবিরের ১০ বিধায়কের। তাঁদের দাবি, বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন তাঁদের পক্ষেই রয়েছে। তাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকের প্রকৃত দাবিদার তাঁরাই। এই দাবির ভিত্তিতেই কমিশনের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন তাঁরা।

বিদ্রোহী শিবিরের দাবি, গত ২২ জুন বিশেষ অধিবেশন ডেকে নতুন কার্যকরী সমিতি গঠন করা হয়েছে। এরপরই নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই কমিশন তাঁদের শুনানির জন্য সময় দিয়েছে। দিল্লি রওনা হওয়ার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা ১০ জন একসঙ্গে কমিশনের সামনে হাজির হব।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks