...
...
Next Story

TMC Leader Arrested: পালাবদলের পর আরও এক তাবড় তৃণমূল নেতা ধৃত! শ্লীলতাহানি, দাঙ্গায় উস্কানির অভিযোগ

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরসভায় প্রশাসনিক অচলাবস্থা এবং রাজনৈতিক অস্থিরতার ছবি সামনে এসেছে। সেই প্রভাব পড়েছিল নৈহাটি পুরসভাতেও।

Published on: Jul 15, 2026, 13:09:51 IST
Advertisement

TMC Naihati Ex Chairman Arrested: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ছবি সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। বুধবার সকালে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। ২০২৫ সালে বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি, দাঙ্গা উস্কানি দেওয়া এবং মারধরের মতো একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই এদিন এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁকে বারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তকারীরা তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।

নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় পুলিশের জালে (প্রতীকী ছবি)
নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় পুলিশের জালে (প্রতীকী ছবি)

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরসভায় প্রশাসনিক অচলাবস্থা এবং রাজনৈতিক অস্থিরতার ছবি সামনে এসেছে। সেই প্রভাব পড়েছিল নৈহাটি পুরসভাতেও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ একাধিক কাউন্সিলর নিয়মিত পুরসভায় যাওয়া বন্ধ করে দেন বলে অভিযোগ। ফলে পুরসভার দৈনন্দিন কাজকর্ম কার্যত থমকে যায়। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও বাড়তে থাকে।

এরই মধ্যে গত মে মাসে একদিন দীর্ঘ বিরতির পর পুরসভায় যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগ, সেদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাঁকে কার্যত পুরসভা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হতে হয়। সেই সময় পুরসভার কয়েকজন কর্মীও হেনস্তার শিকার হন এবং তাঁদের মারধর করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই নৈহাটির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, দাঙ্গা ছড়ানোর চেষ্টা, হামলা, ভাঙচুর এবং মারধরের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগগুলির তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে বলেই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতে তদন্তকারীরা দাবি করেছেন, ঘটনাগুলির নেপথ্যে আরও কারা জড়িত ছিলেন এবং অভিযোগের সত্যতা যাচাই করতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে, অশোক চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী শিবিরের দাবি, আইন তার নিজস্ব গতিতেই চলছে এবং অতীতের অভিযোগগুলির তদন্তের ফলেই এই পদক্ষেপ। যদিও তৃণমূলের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সব মিলিয়ে, নৈহাটির প্রাক্তন পুরপ্রধানের গ্রেপ্তার রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন আদালতের সিদ্ধান্ত এবং পুলিশের তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই নজর রাজনৈতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe