...
...
Next Story

শওকত ঘনিষ্ঠ TMC নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ, টাকা-গয়না লোকানো হাসপাতালের OT-তে

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় অবস্থিত মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা,সোনার গয়না এবং স্থাবর সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া এই বিপুল সম্পত্তি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজির বলে দাবি করেছে বিজেপি।

Published on: May 6, 2026, 12:45:47 IST
Advertisement

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতার বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ উঠল। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় অবস্থিত মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা,সোনার গয়না এবং স্থাবর সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া এই বিপুল সম্পত্তি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজির বলে দাবি করেছে বিজেপি। অভিযোগ, বেআইনি ভাবে এই সম্পত্তি ও টাকা-গয়না অর্জন করেছিলেন হোসেন গাজি। এই আবহে পালাবদলের সাথে সাথে সেই সম্পত্তি নিজের বাড়িতে না রেখে তা হাসপাতালে লুকিয়ে রেখেছেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় অবস্থিত মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা,সোনার গয়না এবং স্থাবর সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনা ঘটে।
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় অবস্থিত মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা,সোনার গয়না এবং স্থাবর সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনা ঘটে।

এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহরুখ হোসেন বলেন, 'আমার সঙ্গে স্থানীয় তৃণমূল বুথ সভাপতির সুসম্পর্ক আছে। সেই সুবাদে সভাপতির ছেলে সামসের মীর এই ব্যাগটি আমার কাছে রেখে গিয়েছিলেন।' যদিও তিনি জানান, এই ব্যাগের ভিতরে কী আছে, তা তাঁর জানা ছিল না। তাঁর কথায়, মীরের সঙ্গে তাঁর হাসপাতালে কাজ করার সূত্রে আলাপ। উল্লেখ্য, মীর হাসপাতালের অস্থায়ী কর্মী। এদিকে বিজেপি অভিযোগ করেছে, হাসপাতালের প্রশাসনিক কাজের চেয়ে তৃণমূল নেতাদের নির্দেশ পালনেই বেশি ব্যস্ত থাকেন শাহরুখ।

এদিকে উদ্ধার হওয়া ব্যাগ ও সামগ্রী পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে হোসেন গাজির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চিকিৎসক শাহরুখ হোসেনের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এ দিন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মী-সমর্থকরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks