...
...
Next Story

TMC Leader on Chandranath Murder: যখন বিজেপি হিংসা দমন করছে, সেখানে কারা বাংলা তে আগুন লাগাতে চায়? প্রশ্ন তৃণমূল নেতার

Chandranath Rath Murder: তৃণমূল নিজের ফেসবুকে লেখেন, 'যে দুষ্কৃতীরা আজকে নিরীহ চন্দ্রনাথ রথ কে (শ্রী শুভেন্দু অধিকারীর আত্মীসহায়ক) কে গুলি কোরে খুন করল। তাদের এক একটা কে খুঁজে বার কোরে এনকাউন্টার করা উচিত।'

Published on: May 7, 2026, 12:13:21 IST
Advertisement

Chandranath Rath Murder: শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার বিস্ফোরক প্রশ্ন তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের। এই খুনের নিন্দা জানান তিনি। একই সঙ্গে কারও নাম না নিলেও তাঁর আঙুল যেন নিজেরই দলের দিকে। চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান ঋজু। তিনি নিজের ফেসবুকে লেখেন, 'যে দুষ্কৃতীরা আজকে নিরীহ চন্দ্রনাথ রথ কে (শ্রী শুভেন্দু অধিকারীর আত্মীসহায়ক) কে গুলি কোরে খুন করল। তাদের এক একটা কে খুঁজে বার কোরে এনকাউন্টার করা উচিত।'

চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান ঋজু।
চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান ঋজু।

তৃণমূল মুখপাত্র আরও লেখেন, 'একদিকে যখন বিজেপি, হিংসা দমন করছে। শান্তি ফেরাতে চেষ্টা করছে। বিরোধীদের ও তাদের পরিবার কে সুরক্ষা দিচ্ছে, তখন কে বা কারা বাংলা তে আগুন লাগাতে চায়, সেই মাথাগুলোকে ও খুঁজে বার কোরে, শেষ কোরে দিতে হবে। এটা হতে পারে না। ছিঃ ছিঃ ছিঃ।'

এর আগে গতরাতে কা ঋজুর এক ফেসবুক পোস্টে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। সেই পোস্টে ভিডিয়ো বার্তায় ঋজু দত্ত বলেন, 'বিজেপির বিধায়কদের এত ব্যস্ততা, আগামী ৯ তারিখ তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। কিন্তু এর মধ্যেও যতজন বিজেপি বিধায়ককে আমি ফোন করেছি। প্রতিটি বিজেপি বিধায়ক যাদের আমি ফোন করেছি, তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব, আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো। তোমার পরিবারের উপরে কোনও আঁচ আসবে না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks