বন্দনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডকারখানাকে কার্যত 'ছিনতাই' আখ্যা দিয়ে বসলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উল্লেখ্য, আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ইডি নাকি তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল। তাই তিনি সেখানে গিয়ে একটি সবুজ ফাইলে করে দলীয় তথ্য নিয়ে চলে আসেন। মমতার সেই কাজকে সমর্থন করে সেটিকে 'ছিনতাই' আখ্যা দিলেন তৃণমূলের বিধায়ক। সঙ্গে তিনি ইডির বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন।

কেউ চুরি করতে এলে ছিনতাই হবেই। যাঁরা প্রার্থী হবে বা যাঁদের ভোটে দাঁড়ানোর সম্ভাবনা আছে, তাঁদের বাড়িতেই ইডি তল্লাশি করবে, এই ধান্দা ছিল। ফাইল একটা দলের গোপন জিনিস। তাতে দলের কৌশল ঠিক করা থাকে। সেই ফাইল যদি কেউ চুরি করতে আসে, সেটা ছিনতাই তো হবেই। ইডি তল্লাশি করিয়ে মানুষকে বলবে, এই তো ইডি রেড হচ্ছে। সেই পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায় জল ঢেলে দিয়েছেন। তাই জন্য ওরা বিষোদগার করছে। ভোট যত এগিয়ে আসবে, ইডি সিবিআই, ইনকাম ট্যাক্সের চাপ তত বাড়বে। মানুষ ওদের সঙ্গে নেই। মিথ্যা কথা বলে কতদিন চলে?
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় আসেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকে যান প্রতীকের বাড়িতে। তারপর সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন। সেখানে তৃণমূলের হার্ডডিস্ক, কৌশল সংক্রান্ত নথি আছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরে সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে একগুচ্ছ নথি তোলা হয় গাড়িতে। পরে মুখ্যমন্ত্রী দাবি করেন, ছড়িয়ে-ছিটিয়ে কাগজ, নথি, ফাইল পড়েছিল। সেগুলো তৃণমূলের কাগজপত্র। সেগুলিই গাড়িতে তোলা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে আইপ্যাকের থেকে কোনও জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে - পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এমনই হুঁশিয়ারি দেন বলে সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন। তিনি নাকি ইডি আধিকারিকদের বলেন যে পঞ্চনামায় যেন কোনও কিছুর উল্লেখ না করা হয়। কেন্দ্রীয় সংস্থার তিন আধিকারিককে বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিছু পাওয়া যায়নি। সেই কাজটা না করলে তাঁদের গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। এমনিতে ইডি কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছে, তাতে ‘পার্টি’ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকেও।
{{/usCountry}}এদিকে আইপ্যাকের থেকে কোনও জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে - পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এমনই হুঁশিয়ারি দেন বলে সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন। তিনি নাকি ইডি আধিকারিকদের বলেন যে পঞ্চনামায় যেন কোনও কিছুর উল্লেখ না করা হয়। কেন্দ্রীয় সংস্থার তিন আধিকারিককে বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিছু পাওয়া যায়নি। সেই কাজটা না করলে তাঁদের গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। এমনিতে ইডি কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছে, তাতে ‘পার্টি’ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকেও।
{{/usCountry}}