...
...
Next Story

TMC MLA Dilip Mondal Property Net Worth: দিলীপ মণ্ডলের বাড়ি দেখে চোখ কপালে রাজ্যবাসীর, বিধায়কের মোট সম্পত্তি কত জানেন?

২০১১ সালে এই দিলীপ মণ্ডলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮৭ লক্ষ টাকার, ২০১৬ সালে তা বেড়ে হয়েছিল ১ কোটি টাকা। এরপর ২০২১ সালে তা হয়েছিল ১ লাখ ৫৯ লাখ টাকার। এবং ২০২৬ সালে তাঁরই জমা করা হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ২৮ লাখ টাকার।

Published on: May 15, 2026, 08:04:22 IST
Advertisement

পৈলানে বিধায়ক দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়ি দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। এই বিলাসবহুল বাড়িতে রয়েছে বিশাল লন, সুইমিং পুল। সেখানে পার্ক করা ছিল একধিক বিলাসবহুল গাড়ি। ২০১১ সালে এই দিলীপ মণ্ডলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮৭ লক্ষ টাকার, ২০১৬ সালে তা বেড়ে হয়েছিল ১ কোটি টাকা। এরপর ২০২১ সালে তা হয়েছিল ১ লাখ ৫৯ লাখ টাকার। এবং ২০২৬ সালে তাঁরই জমা করা হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ২৮ লাখ টাকার।

২০২৬ সালে তাঁরই জমা করা হলফনামা অনুযায়ী, দিলীর মণ্ডলের মোট সম্পত্তি ৩ কোটি ২৮ লাখ টাকার।
২০২৬ সালে তাঁরই জমা করা হলফনামা অনুযায়ী, দিলীর মণ্ডলের মোট সম্পত্তি ৩ কোটি ২৮ লাখ টাকার।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের দুটি বাড়ি আছে। এর মধ্যে পৈলানে তাঁর বাড়িতে রয়েছে বড় লন, সুইমিং পুল, দোলনা, বাগানে হরিণ থেকে বাঘের মূর্তি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল মোটে ৭ লাখ ৩১ হাজার। যে বাড়িটি নিয়ে এখন এত চর্চা, তা নিয়ে দিলীপের পুত্র দাবি করেন, বাড়িটির মালিকানা একা তাঁর বাবার না। তাতে ভাগ আছে তাঁর কাকাদেরও। এদিকে রিপোর্ট অনুযায়ী, ফলতাতেও রয়েছে এই বিধায়কের আরও একটি প্রাসাদ আছে বিধায়কের। জানা গিয়েছে, ফলতার উত্তর চালুয়ারি গ্রামে রয়েছে দিলীপের পৈতৃক ভিটে। বছর চারেক আগেও সেখানে ছিল মাটির বাড়ি। সেখানে এখন বানিয়েছেন বিরাট বাংলো। হলফনামা অনুযায়ী, চাষজমি এবং বাসজমি মিলিয়ে দিলীপের সম্পত্তির পরিমাণ ২ কোটি ১২ লাখ টাকার।

উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধায়কের বাড়িতে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেখানে তাঁকে দেখতে পাওয়া যায়নি। জানা যায়, দিলীপের দু'টি বাড়িতেই একযোগে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, সকালেও তাঁকে এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু পুলিশ তাঁর বাড়িতে যাওয়ার কিছু আগেই তিনি পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks