...
...
Next Story

Lagnajita Harassment Case: 'বাড়াবাড়ি', লগ্নজিতাকে হেনস্থার ঘটনায় রুজু মামলা নিয়ে বড় দাবি হুমায়ুন কবির

হুমায়ুন কবিরের দাবি, এই মামলায় খুনের চেষ্টার ধারা যোগ করা 'বাড়াবাড়ি'। এই নিয়ে হুমায়ুন কবির বলেন, 'খুনের চেষ্টার মামলা। এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কী বলেন?'

Published on: Dec 23, 2025, 13:18:39 IST
By
Prefer HTon Google
Advertisement

গায়ক লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় রুজু হয়েছে তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনায় জুড়ে দেওয়া হয়েছে খুনের চেষ্টার ধারা। আর সেই বিষয়ে এবার মুখ খুললেন তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। তাঁর দাবি, এই মামলায় খুনের চেষ্টার ধারা যোগ করা 'বাড়াবাড়ি'। এই নিয়ে হুমায়ুন কবির বলেন, 'খুনের চেষ্টার মামলা। এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কী বলেন?'

হুমায়ুন কবিরের দাবি, এই মামলায় খুনের চেষ্টার ধারা যোগ করা 'বাড়াবাড়ি'।
হুমায়ুন কবিরের দাবি, এই মামলায় খুনের চেষ্টার ধারা যোগ করা 'বাড়াবাড়ি'।

গত ২০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় স্টেজ শো করতে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। তিনি ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গাইলে হঠাৎ মঞ্চে উঠে যান মেহবুব মল্লিক। সেই তৃণমূল নেতার বিরুদ্ধে রুজু করা হয়েছে খুনের চেষ্টার ধারা। অভিযোগ, একের পর এক গান গাইতে গাইতে, দেবী চৌধুরানী সিনেমার ‘জাগো মা’ গানটি গাইতে শুরু করেন লগ্নজিতা। তখন এই গানটি গাওয়ায় আপত্তি জানানো হয়। ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে, এমনটাই দাবি তোলেন মেহবুব। মেহেবুব মল্লিক স্টেজে উঠে গায়িকাকে মারতে যান লগ্নজিতাকে।

গায়িকার অভিযোগ, সন্ধ্যে ৭টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ভালো ভাবেই অনুষ্ঠান চলছিল। ‘জাগো মা’ গানটি গাওয়ার সময় এই র্ঘটনাটি ঘটে। দর্শক আসন থেকে মেহেবুব তাঁকে আক্রমণ করতে যান, সেই সময় স্টেজে যারা ছিলেন তারা তড়িঘড়ি ব্যাপারটিকে আয়ত্তে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু করা হয়েছে তদন্ত। এমনকি স্থানীয় থানার ওসি শাহজাহান হকের বিরুদ্ধে আঙুল উঠেছে। অভিযোগ, তিনি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এই আবহে শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe