...
...
Next Story

Kunal on Abhishek: 'বাড়ির নোটিসের বিষয়ে যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পার্সন টু আনসার', অভিষেকের দিকে বল কুণালের

দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নোটিসের যে যে ঠিকানার উল্লেখ আছে, সেখানে গিয়ে সাংবাদিকরা যেন দেখে আসেন। এদিকে অভিষেকের একটি সম্পত্তির যৌথ মালিকানা নাকি আছে সায়নী ঘোষের। এই আবহে কুণাল অভিযোগ করেন, দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করতেই এই সব 'ভুয়ো নথি' প্রকাশ করা হচ্ছে।

Published on: May 20, 2026, 15:04:28 IST
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেআইনি নির্মাণ ভাঙার নোটিস নিয়ে আজ বিধানসভায় প্রশ্নের মুখে পড়েন তৃণমূল নেতৃত্ব। আজ সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তিনি এই বিষয়ে জানেন না।' এদিকে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নোটিসের যে যে ঠিকানার উল্লেখ আছে, সেখানে গিয়ে সাংবাদিকরা যেন দেখে আসেন। এদিকে অভিষেকের একটি সম্পত্তির যৌথ মালিকানা নাকি আছে সায়নী ঘোষের। এই আবহে কুণাল অভিযোগ করেন, দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করতেই এই সব 'ভুয়ো নথি' প্রকাশ করা হচ্ছে।

অভিষেকের বাড়িতে নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ
অভিষেকের বাড়িতে নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ

এদিকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, অভিষেকের হলফনামায় এই সম্পত্তিগুলির উল্লেখ রয়েছে কি না? তা নিয়ে কুণাল ঘোষ বলেন, 'মেয়র বলে দিয়েছেন তিনি জানেন না। দলের তরফ থেকে যে বিবৃতি দেওয়ার, তা আমি মুখপাত্র হিসেবে বলেছি। বাড়ির নোটিসের বিষয়ে যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পার্সন টু আনসার।'

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা পুরসভা (কেএমসি) সম্প্রতি নোটিস পাঠিয়েছে। সেই নোটিসের একটি তথাকথিক কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের সেনাপতি। এই আবহে তৃণমূলের তরফে জানানো হয়েছে, নোটিসটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়ো। দলের বক্তব্য, 'আমরা মিডিয়া কভারেজ এবং কেএমসির নোটিস সম্পর্কিত পোস্টগুলি দেখেছি। বিজেপি দাবি করছে, 'অনানুষ্ঠানিকভাবে' এই নোটিস ফাঁস হয়েছে - তাতে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত একাধিক সম্পত্তির বিষয় তুলে ধরা হয়েছে, পাশাপাশি অন্যান্য নেতাদের এই বিষয়ে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। গত কয়েকদিন ধরে যে নোটিস এবং মিডিয়া কভারেজ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়ো।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe