সন্ধ্যায় রাজ্যে চাঞ্চল্য ফেলে দেয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারির ঘটনা। জানা গিয়েছে, মমতাপন্থী তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। আর সেই অভিযোগেই দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে মুম্বই যাচ্ছিলেন পরেশরাম দাস।

বিধায়ক পরেশরাম দাস পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠলেও, পুলিশের হাতে ধরা পড়ার পর বিধায়ক জানান, তাঁকে কোন অভিযোগে গ্রেফতার করা হল তিনিই জানেনই না! পরেশরাম দাস, বিমানবন্দরের দিকে যাচ্ছেন, একথা শুনেই বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) তাঁর পিছু নেয়। বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানা যায়। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, ওই ধর্ষণের মামলায় বেশ কিছুদিন ধরে তিনি পলাতক ছিলেন। শেষদিকে সিআইডি-র তলবে সেভাবে সাড়া দিচ্ছিলেন না বিধায়ক। মিডিয়া রিপোর্টে উঠে এসেছে, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, সম্ভবত জিজ্ঞাসাবাদ এড়াতেই তিনি মুম্বই পালানোর পরিকল্পনা করেছিলেন। উল্লেখ্য,পরেশরাম দাস একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। রাজ্যে নানান রকমের রাজনৈতিক পালাবদলের মাঝেও বরাবর তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, বলে খবর। জানা যাচ্ছে, সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য দু’বার তলব করেছিল। তবে তাতে সাড়া দেননি তিনি।
এর আগে, পরেশরাম দাসের ক্যানিংয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ৪ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও অধরাই ছিলেন পরেশরাম দাস। তাঁর খোঁজ করছিলেন তদন্তকারীরা। এরপরই এল তাঁর গ্রেফতারির খবর।পুলিশ জানিয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার পরেশরাম দাসকে আদালতে পেশ করা হবে বলে। ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক। গত ৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে।
{{/usCountry}}এর আগে, পরেশরাম দাসের ক্যানিংয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ৪ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও অধরাই ছিলেন পরেশরাম দাস। তাঁর খোঁজ করছিলেন তদন্তকারীরা। এরপরই এল তাঁর গ্রেফতারির খবর।পুলিশ জানিয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার পরেশরাম দাসকে আদালতে পেশ করা হবে বলে। ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক। গত ৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে।
{{/usCountry}}