...
...
Next Story

Saokat Molla Attacked: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ির ওপর বোমা ছোড়ার অভিযোগ, তদন্তের দাবি নওশাদের

শনিবার সন্ধ্যায় ভাঙড়ের পোলেরহাট থানার গাজিপুরে একটি দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএসএফের অভিযোগ, তাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। তা নিয়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে আইএসএফ ও তৃণমূলের বেশ কয়েকজন জখম হন।

Published on: Feb 22, 2026, 11:03:04 IST
By
Prefer HTon Google
Advertisement

তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ভাঙড়ে। এই ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে। রিপোর্ট অনুযায়ী, ভাঙড়ের পোলেরহাট থানার কাছেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের গাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এদিকে এই বোমাবাজির সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছে আইএসএফ। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ
শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ

রিপোর্ট অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ভাঙড়ের পোলেরহাট থানার গাজিপুরে একটি দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএসএফের অভিযোগ, তাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। তা নিয়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে আইএসএফ ও তৃণমূলের বেশ কয়েকজন জখম হন। তৃণমূল নেতা খাইরুলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার কিছুক্ষণ পরই একটি মিটিং শেষ করে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেই সময় থানায় গিয়ে খাইরুলের ওপর হামলার অভিযোগ জানান তিনি। অভিযোগ, সেখান থেকে ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তৃণমূল বিধায়ক দাবি করেন, এক রাউন্ড গুলিও চালানো হয়েছিল সেই সময় এবং তাঁর কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়।

এই ঘটনা নিয়ে শওকত মোল্লা বলেন, 'এটা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মদতেই হামলা চালানো হয়। আমাদের খাইরুলকে (স্থানীয় তৃণমূল নেতা খইরুল ইসলাম) খুন করার পরিকল্পনা করে ও যখন মিটিং করছিল, তারপর লাইট অফ করে দিয়ে ওর উপর হামলা করা হয়। এবং এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করি। আর সেই অভিযোগ দায়ের করে ফেরার সময় আমার সঙ্গে অনেক গাড়ি ছিল। আর সেই গাড়ি লক্ষ্য করে গুলি চলে বোমা মারা হয়।' এর জবাবে নওশাদ সিদ্দিকি বলেন, 'যিনি বলছেন তিনিই আক্রমণ করছেন। এলাকাকে বিষিয়ে তোলা, উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe