...
...
Next Story

TMC MLAs Summoned by Mamata: তৃণমূলে কি বাজছে ভাঙনের সুর, ফের কালীঘাটে দলের বিধায়কদের ডাক মমতার, সবাই আসবেন?

রাজ্যের বিরোধীদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ফের কালীঘাটে ডেকেছেন দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার এই বৈঠক হওয়ার কথা বলে সূত্রের খবর। হঠাৎ করেই বিধায়কদের তলব করায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Published on: May 28, 2026, 07:49:44 IST
Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়েছিল। তবে শেষ পর্যন্ত গেরুয়া শিবিরে কতজন বিধায়ক ছিলেন, তা হয়ত নিশ্চিত করে বলতে পারত না বিজেপিও। আর এবারের নির্বাচনে তৃণমূল জিতেছে ৮০টি আসনে। ২০২৬ সালে এসে তৃণমূলের হালও কতকটা যেন তেমনই। এই আবহে রাজ্যের বিরোধীদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ফের কালীঘাটে ডেকেছেন দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার এই বৈঠক হওয়ার কথা বলে সূত্রের খবর। হঠাৎ করেই বিধায়কদের তলব করায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

রাজ্যের বিরোধীদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ফের কালীঘাটে ডেকেছেন দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee's social media p)
রাজ্যের বিরোধীদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ফের কালীঘাটে ডেকেছেন দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee's social media p)

এর আগে মমতার ডাকা বৈঠকে বহু বিধায়ক কালীঘাটে যাননি। দলবদল ও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে শাসক শিবিরের এই জনপ্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। এই আবহে রবিবারের বৈঠকে সব বিধায়ক আদৌ যোগদান করেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এরই মধ্যে তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই দুই বিধায়ক প্রকাশ্যেই দলের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন।

এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে, রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দলের সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। সেই পরিস্থিতিতে এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের সাংগঠনিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে একাধিক স্তরে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, বিধায়কদের সঙ্গে সরাসরি কথা বলে আগামী দিনের রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বিভিন্ন জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe