...
...
Next Story

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যয়ের বাড়ির সামনে থেকে প্রত্যাহার করা হল অতিরিক্ত পুলিশ, সরল পিকেট

পুলিশের তরফ থেকে পর্যালোচনা করে দেখা যায়, জেড প্লাস ক্যাটাগোরিরও অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছিল তাঁকে। এই আবহে সেই অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ৬ তারিখ সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

Published on: May 6, 2026, 07:51:16 IST
Advertisement

এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশ দিল লালবাজার। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা পান। তবে পুলিশের তরফ থেকে পর্যালোচনা করে দেখা যায়, জেড প্লাস ক্যাটাগোরিরও অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে তাঁকে। এই আবহে সেই অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ৬ তারিখ সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশ দিল লালবাজার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশ দিল লালবাজার।

রিপোর্ট অনুযায়ী, ১৮৮ এ হরিশ মুখার্জি রোডের বাড়ির বাইরের পিকেট, ১২১ কালীঘাট রোডের অফিস আর বাড়ির বাইরের পিকেট, ৯ ক‍্যামাক স্ট্রিটের অফিসের বাইরের পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এই আবহে আজ সকালেই অতিরিক্ত পুলিশকর্মীরা চলে যান। অভিষেকের বাড়ির সামনে থাকা পুলিশের কিয়স্ক খালি করে দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের জন্য রাখা স্ট্যান্ড ফ্যান সরানো হয়েছে। এখন সেখানে কয়েকটা ব্যারিকেড রয়েছে। আগে ফুটপাথ জুড়ে পুলিশদের বসার জায়গা ছিল। সেখানে চেয়ার-টেবিল রাখা ছিল। সেগুলোও সরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পরও ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বার মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা। এই আবহে ২০১৬-র পর মমতার বাড়ির নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছিল। তাঁর বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরতে হত। সেখানে চলত তল্লাশি। তবে ৫ মে সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হয়। এখন রাস্তা পুরো খোলা। সেখান দিয়ে গাড়ি চলাচলে আর কোনও বাধা নেই। তবে গলির মুখে যে পুলিশি নিরাপত্তা রয়েছে, তা বহাল থাকছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks