...
...
Next Story

Mahua Moitra: খাবার পেলেন না, উল্টে ১৪৫৭ ক্যানসেলেশন ফি! ফের ডেলিভারি অ্যাপকে তুলোধোনা TMC সাংসদের

Mahua Moitra: কৃষ্ণনগরের সাংসদ দিল্লির জনপ্রিয় রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করেছিলেন। যা তাঁর শেয়ার করা স্ক্রিনশটেই স্পষ্ট। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে 'সুইগি'কে ট্যাগ করে ক্ষোভ উগরে দেন মহুয়া মৈত্র।

Published on: Jul 17, 2026, 23:01:03 IST
Advertisement

Mahua Moitra: খাবারের অর্ডার করেছিলেন। কিন্তু সেই খাবার হাতে পৌঁছয়নি। অথচ অর্ডার বাতিল হওয়ার পর ‘ক্যানসেলেশন চার্জ’ বাবদ কেটে নেওয়া হয়েছে গোটা বিলের ১,৪৫৭ টাকা। এমনই অভিযোগ তুলে ফের অনলাইন ফুড ডেলিভারি সংস্থা 'সুইগি'র বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এই নিয়ে তৃতীয়বার ওই সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি।

ফের ডেলিভারি অ্যাপকে তুলোধোনা TMC সাংসদের (Hindustan Times)
ফের ডেলিভারি অ্যাপকে তুলোধোনা TMC সাংসদের (Hindustan Times)

কৃষ্ণনগরের সাংসদ দিল্লির জনপ্রিয় রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করেছিলেন। যা তাঁর শেয়ার করা স্ক্রিনশটেই স্পষ্ট। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে 'সুইগি'কে ট্যাগ করে ক্ষোভ উগরে দেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, 'এই নিয়ে তৃতীয়বার বিনা কারণেই খাবার অর্ডার বাতিল করলেন। অথচ 'ক্যানসেলেশন ফি' হিসাবে পুরো বিলের ১ হাজার ৪৫৭ টাকা কেটে নিলেন। এত রাতে খাবারও পেলাম না। আবার কাস্টমার সার্ভিস থেকেও কোনও সাহায্য পেলাম না।' মহুয়া মৈত্রের দাবি, এই প্রথম নয়। এর আগেও একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পরপর তিনবার অর্ডার বাতিল হওয়া এবং ক্যানসেলেশন চার্জ কেটে নেওয়ার ঘটনায় তিনি প্রশ্ন তোলেন 'সুইগি'র পরিষেবা এবং গ্রাহক নীতির উপর।

মহুয়া মৈত্রের পোস্টের পর বহু নেটিজেনও নিজেদের অনুরূপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনেকেই 'সুইগি'র কাস্টমার সার্ভিস এবং ক্যানসেলেশন নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, বিতর্ক বাড়তেই এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানায় 'সুইগি।' সংস্থার তরফে বলা হয়, ‘এ ধরনের অভিজ্ঞতা যে অত্যন্ত হতাশাজনক, তা আমরা বুঝতে পারছি। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করছি। অর্ডার বাতিল হওয়া এবং সংশ্লিষ্ট চার্জ খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করব।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks