বাংলাদেশে একের পর এক ঘটনায় হিন্দুদের ওপর হামলা। ইউনুস জমানায় মোট ২৯০০টি ঘটনা ঘটেছে বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে। আর সাম্প্রতিক সময়ে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর ইসলামি কট্টরপন্থীদের বিরুদ্ধে ভারতের রাস্তায় নেমেছে বহু মানুষ। এই সবের মাঝে এবার বাংলাদেশের জামাতের সঙ্গে ভারতের আরএসএসের তুলনা টানলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর জন্য নন্দীগ্রামে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করেন পার্থ ভৌমিক। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হয়েছিলেন মহাদেব। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাই স্মরণসভার আয়োজন করা হয়।

পার্থ দাবি করেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষকে তারা বলে দেবে যে কী খেতে হবে বা পরা যাবে। এই আবহে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে বিজেপি থেকে 'সতর্ক' থাকার জন্য বার্তা দেন তৃণমূল সাংসদ। এরই সঙ্গে কট্টরপন্থী ইসলামি সংগঠন জামাতের সঙ্গে আরএসএসের তুলনা টেনে তিনি বলেন, 'দুই সংগঠনই একই মুদ্রার এপিঠ-ওপিঠ।'
নন্দীগ্রামে তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে পার্থ ভৌমিক বলেন, 'শুভেন্দু অধিকারীর রাজনীতিতে বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। এপারে মুসলিম খুন হলে বাংলাদেশের জামাত শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কী খাবেন, কী পরবেন সবই ওরা ঠিক করে দেবে। মাছ, মাংস, ডিম খাওয়াও বন্ধ হবে। এমনকী বিনা অনুমতিতে বাড়িতে মাছ-মাংস, ডিম রান্না করলে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা কি সেই বাংলা চান?'
এদিকে কেন্দ্রের বিজেপি সরকার সন্ত্রাস দমনে ব্যর্থ বলেও অভিযোগ করেন পার্থ। তিনি পুলওয়ামা ও পহেলগাঁও প্রসঙ্গ টেনে বলেন, 'পুলওয়ামায় ৪২ জন জওয়ান শহিদ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন সন্ত্রাসবাদ তিনি মিটিয়ে দিয়েছেন। তারপরও পহেলগাঁও আক্রমণ হল কী করে?'
{{/usCountry}}এদিকে কেন্দ্রের বিজেপি সরকার সন্ত্রাস দমনে ব্যর্থ বলেও অভিযোগ করেন পার্থ। তিনি পুলওয়ামা ও পহেলগাঁও প্রসঙ্গ টেনে বলেন, 'পুলওয়ামায় ৪২ জন জওয়ান শহিদ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন সন্ত্রাসবাদ তিনি মিটিয়ে দিয়েছেন। তারপরও পহেলগাঁও আক্রমণ হল কী করে?'
{{/usCountry}}