মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া থেকে গ্রেফতার করা হল এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে। ধৃত তৃণমূল নেতার নাম রউফ মোল্লা। জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগের রাতে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন।

রিপোর্ট অনুযায়ী, মিনাখাঁয় রাত থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটরদের যাতে প্রাভাবিত না করা যায়, তার জন্য লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে রাজ্যে। তা সত্ত্বেও জায়গায় জায়গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। এই নিয়ে মিনাখাঁর আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল বলেন, 'স্থানীয় তৃণমূল নেতা তার দলবল নিয়ে এসে সাধারণ মানুষকে ভোট দিতে বারণ করছে। রাতের অন্ধকারে এবং হুমকি দিচ্ছে। সাধারণ মানুষ যাতে ভোট না দিতে আসে। সাধারণ মানুষ ভোট দিলেই তৃণমূলের হার নিশ্চিত। সেটাই জানতে পেরে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায়।'
রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় উত্তরপ্রদেশের 'সিংঘম' আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়।
বিজেপির অভিযোগ, শিমুলতলা ৭৬ নম্বর বুথ দখলের চেষ্টা করা তৃণমূল কংগ্রেস। এই আবহে খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। তখন তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস। তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর করা হয়। তাঁকে মারধর এবং তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
{{/usCountry}}বিজেপির অভিযোগ, শিমুলতলা ৭৬ নম্বর বুথ দখলের চেষ্টা করা তৃণমূল কংগ্রেস। এই আবহে খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। তখন তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস। তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর করা হয়। তাঁকে মারধর এবং তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
{{/usCountry}}