...
...
Next Story

TMC Panchayat Member Detained: বুথের কাছে নকল ইভিএম নিয়ে ভোটারদের 'চাপ', তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধরে নিয়ে গেল পুলিশ

ধনেখালি বিধানসভার দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের ৯০ নম্বর বুথ এলাকায় এই ঘটনায় ঘটেছে। নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ উঠেছে দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। আটক তৃণমূল নাম অরূপ ঘোষ।

Published on: Apr 29, 2026 03:14 PM IST
Advertisement

হুগলিতে হুথের ১০০ মিটারের মধ্যে থেকে ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ। সেই ঘটনায় পঞ্চায়েত সদস্যকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ধনেখালি বিধানসভার দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের ৯০ নম্বর বুথ এলাকায় এই ঘটনায় ঘটেছে। নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ উঠেছে দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। আটক তৃণমূল নাম অরূপ ঘোষ।

নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ উঠেছে দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতার বিরুদ্ধে।
নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ উঠেছে দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতার বিরুদ্ধে।

অভিযোগ, বুথের দিকে যাওয়া ভোটারদের দিকে তিনি নকল ইভিএমটি তুলে তৃণমূলের প্রতীক দেখিয়ে দিচ্ছিলেন। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সরাসরি নির্বাচন কমিশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ গিয়ে সেই তৃণমূল নেতাকে ধরে নিয়ে যায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট বুথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দ্বিতীয় দফার ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে দক্ষিণবঙ্গে। এর মধ্যে কলকাতাকে মোট ৩৫১টি সেক্টরে ভাগ করে ২২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলদারিতে থাকবেন অন্তত ১২ হাজার পুলিশ। অপরদিকে রাজ্যের দ্বিতীয় দফার ভোট হচ্ছে এমন জেলাগুলির হাইরাইজ ও গেটেড কমপ্লেক্সের প্রবেশপথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয় রাজ্যের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe