...
...
Next Story

TMC Panchayat Pradhan Arrested: নিউটাউনে গ্রেপ্তার হলেন জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন

শুধু রীতা গায়েন নন, গত কয়েক দিনে কলকাতা ও আশপাশের এলাকায় তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি এবং নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে। তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল।

Published on: May 24, 2026, 13:05:20 IST
Advertisement

রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে। এবার নিউটাউনে গ্রেপ্তার হলেন জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। রবিবার সকালে নিউটাউন থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

নিউটাউনে গ্রেপ্তার হলেন জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন।
নিউটাউনে গ্রেপ্তার হলেন জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রীতা গায়েনের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে তোলাবাজি ও অন্যান্য অনিয়মের অভিযোগ উঠছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই ধরনের অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি। সেই প্রেক্ষিতেই রীতা গায়েন পুলিশের নজরে আসেন।

শুধু রীতা গায়েন নন, গত কয়েক দিনে কলকাতা ও আশপাশের এলাকায় তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি এবং নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে। তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। এছাড়া বিভিন্ন জেলায় ভোট-পরবর্তী হিংসা, জমি দখল, চাঁদাবাজি এবং আর্থিক দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রীতা গায়েন এলাকায় অত্যন্ত প্রভাবশালী নেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। ক্ষমতায় থাকার সময় তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছিল বলে দাবি করা হয়েছে। এবার তাঁকে আদালতে তোলা হবে এবং তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নেওয়ার কথা শাসক শিবির আগেই জানিয়েছিল। সেই বার্তার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে গ্রেপ্তারি অভিযান চলছে। তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ৭০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe