...
...
Next Story

Ritabrata TMC:ঋতব্রত-পন্থী তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, অনুব্রতকে নিয়ে কোন ইঙ্গিত ঋতব্রতর?

শুক্রবার তপসিয়ার এক হোটেলে দীর্ঘ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তাঁর নেতৃ্ত্বাধীন তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে বিপ্লব মিত্র।

Published on: Jul 10, 2026 11:14 PM IST
Advertisement

সদ্য কালীঘাট তৃণমূল শিবির থেকে বেরিয়ে আসার ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর তিনিই এবার ঋতব্রত পন্থী তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য। সদ্য জুন মাসে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস শিবির তৈরি হয়। তার জাতীয় কতর্মসমিতির বৈঠক ছিল আজ ১০ জুলাই। শুক্রবার তপসিয়ার এক হোটেলে দীর্ঘ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তাঁর নেতৃ্ত্বাধীন তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে বিপ্লব মিত্র। এছাড়াও দলের একাধিক পদে কারা কারা থাকবেন, তাঁদের নাম ঘোষণা করেন ঋতব্রত।

ঋত-পন্থী TMCর রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, অনুব্রতকে নিয়ে কোন ইঙ্গিত ঋতব্রতর?। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
ঋত-পন্থী TMCর রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, অনুব্রতকে নিয়ে কোন ইঙ্গিত ঋতব্রতর?। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

কিছুদিন আগেই, কালীঘাট তৃণমূল ছেড়েছেন চন্দ্রিমা। তিনি ছেড়ে যাওয়ার পর দলের রাজ্য সভাপতি হিসেবে নিজের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত, কালীঘাট তৃণমূলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি, তার পাল্টা হিসাবে ঋতব্রত শিবির বিপ্লব মিত্রকে ঘোষণা করল, তাদের তৃণমূলের রাজ্যসভাপতি হিসাবে। এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন জানান, দলের কার্যকরী সভাপতি হলেন কসবার বিধায়ক জাভেদ খান। মহিলা সংগঠনের সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শিউলি সাহা। স্নেহাশিস চক্রবর্তী, জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক পদে এসেছেন। দলের ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের নামও ঘোষণা করেছে ঋতব্রতপন্থী তৃণমূল। টিএমসিপি-র নতুন সভাপতি ছাত্রনেতা সুদীপ রাহা, চেয়ারম্যান হয়েছেন অভিষেক-বিরোধী নেতা বলে পরিচিত কোহিনূর মজুমদার। যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আনিসুর রহমান বিদেশকে। তপশিলি জাতি-উপজাতি শাখার দায়িত্ব দেওয়া হয়েছে খড়গ্রামের প্রাক্তন, অভিজ্ঞ বিধায়ক আশিস মার্জিতকে।

সামনেই ২১ জুলাই। সেদিন ঋতব্রতপন্থী তৃণমূল কোন কর্মসূচি গ্রহণ করবে, তা নিয়েও মুখ খোলে শিবির। ঋতব্রত বলেন, ‘২১ জুলাই তো আমাদের বরাবরের শহিদ তর্পণ অনুষ্ঠান। তা প্রতি বছরের মতো এবছর আমরা পালন করব।' ঋতব্রত বলেন,' ভিক্টোরিয়া হাউসে না হোক, আমরা বিকল্প জায়গার নাম বলে প্রশাসনের অনুমতি চেয়েছি। এখনও লিখিত কোনও অনুমতি আমাদের হাতে আসেনি। তা শিগগিরই পেয়ে যাব বলে আশা করছি।’ প্রসঙ্গক্রমে আসে অনুব্রত মণ্ডলের বিষয়টিও। সেই প্রসঙ্গে ঋতব্রত বলেন,'কেষ্টদার সঙ্গে নিয়মিত কথা হয়। রেজ়াল্ট বেরনোর পরে ৩০ বার কথা হয়েছে। কেষ্টদার সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe