...
...
Next Story

Abhishek on Kalyan: ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় কটূ কথা বলার, উনি আমায় ছোট থেকে..’, মুখ খুললেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে চারটে কটূ কথা বলার।’

Published on: Jun 12, 2026, 21:10:01 IST
Advertisement

বৃহস্পতিবারই এক বিস্ফোরক বক্তব্যে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করছে। মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।’ কল্যাণ বলেছিলেন,'ওর জন্য (অভিষেক) চোর স্লোগান শুনতে হচ্ছে! মমতাদিকে বাছতে হবে আমি, না অভিষেক?' এর ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এল জবাব।

‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় কটূ কথা বলার, উনি আমায় ছোট থেকে..’, মুখ খুললেন অভিষেক. (ANI Video Grab) (ANI Video Grab)
‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় কটূ কথা বলার, উনি আমায় ছোট থেকে..’, মুখ খুললেন অভিষেক. (ANI Video Grab) (ANI Video Grab)

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের অভিষেক বলেন,' যে শীর্ষ নেতারা আমায় নিয়ে কথা বলছেন, আমি বলছি, দলে আলোচনার জায়গা রয়েছে। উল্লেখ করে বলতে পারেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় নিয়ে কথা বলেছেন।' অভিষেকের সাফ কথা,'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে চারটে কটূ কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় মানুষ করেছেন, ছোট থেকে বড় হতে দেখেছেন।' এরই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। ওঁর হয়তো একটা ঘটনা খারাপ লেগেছে, উনি বলেছেন। আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ নেই। আমি তাঁকে আগেও সম্মান করতাম, আগামীদিনেও করব।’

উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে একের পর এক নেতা, সাংসদদের ইস্তফার খবর আসছে। বাজছে ভাঙনের সুর। তারই মাঝে বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য আসে। এর আগে, অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। কল্যাণ বলেন, ‘ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্য যায়নি'। বৃহস্পতিবার সাংবাদিকদের কল্যাণ জনান, বুধবার রাতে তাঁর পুত্রকে জানানো হয়, অন্য আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটির জন্য সওয়াল করবেন। উল্লেখ্য, বিধায়কদের সই জাল মামলায় অভিষেকের হয়ে সওয়াল করছিলেন কল্যাণ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks