অসুস্থ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁকে তড়িঘড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর কামারহাটির বিধায়ক মদন মিত্রের প্রস্রাব জনিত একটি সমস্যা রয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মদন মিত্রের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। আপাতত যা জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে, কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গত ৪ মে ভোটের ফলাফলের দিন রাতেই একটি ফেসবুক ভিডিয়ো পেস্ট করেন মদন মিত্র। সেখানে তিনি বহু বক্তব্য রাখেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়। তারপরই হঠাৎ মদন মিত্রের অসুস্থতার খবর। স্বভাবতই চাঞ্চল্য তৈরি করেছে এই খবর।
মদন মিত্রের আকস্মিক অসুস্থতার জন্য অনুগামীদের মধ্যে বেশ কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছে। মদন মিত্রের দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে নানান উত্থান-পতনের সাক্ষী রাজ্যবাসী। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। এদিকে, রাজ্যে সদ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যখন একের পর এক তৃণমূল নেতা নিজের গড় খুইয়েছেন, তখন কামারহাটি নিরাশ করেনি মদন মিত্রকে। ফের একবার তিনি এই কেন্দ্র থেকে জিতে এসেছেন। তৃণমূলের যে সমস্ত বর্ষীয়ান নেতারা ২০২৬ বিধানসভা ভোটে জয়লাভ করেছেন, তাঁদের মধ্যে মদন মিত্র অন্যতম। তাঁর আচমকা অসুস্থতা অনেককেই উদ্বেগে রেখেছে।
এর আগে, ২০১৪ সালে সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন মদন মিত্র। পরে ২০১৬ সালে জামিন পান। একাধিক নির্বাচনে হেরেছেন এবং জিতেছেনও। ২০২১ ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে পুনরায় জয়ী হয়ে রাজনৈতিকভাবে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের মাঝে বহু সময়ই তিনি অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁর আরোগ্য কামনায় তাঁর অনুগামী থেকে শুভানুধ্যায়ীরা রয়েছেন।
{{/usCountry}}এর আগে, ২০১৪ সালে সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন মদন মিত্র। পরে ২০১৬ সালে জামিন পান। একাধিক নির্বাচনে হেরেছেন এবং জিতেছেনও। ২০২১ ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে পুনরায় জয়ী হয়ে রাজনৈতিকভাবে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের মাঝে বহু সময়ই তিনি অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁর আরোগ্য কামনায় তাঁর অনুগামী থেকে শুভানুধ্যায়ীরা রয়েছেন।
{{/usCountry}}