Humayun Kabir Video Row: BJP-র সঙ্গে ১,০০০ কোটি টাকার ডিল হুমায়ুন কবীবের? মুসলিমদের ‘বোকা বানানোর ছক’? অভিযোগ TMC-র

Humayun Kabir Video Row: মমতা বন্দ্যোপাধ্যায়দের হারাতে বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার 'ডিল' করেছেন হুমায়ুন কবীর? ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখাল তৃণমূল কংগ্রেস।

Published on: Apr 9, 2026, 13:36:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Humayun Kabir Video Row: মমতা বন্দ্যোপাধ্যায়দের হারাতে বিজেপির সঙ্গে নাকি ১,০০০ কোটি টাকার 'ডিল' করেছেন - হুমায়ুন কবীরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে তাদের হাতে একটি ভিডিয়ো (সেই ভিডিয়োর পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এসেছে। সেখানেই নাকি বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার 'ডিল'-র বিষয়ে কথা বলছেন হুমায়ুন। ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও নাকি হুমায়ুন বলেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। (ছবি সৌজন্যে, তৃণমূল থেকে প্রাপ্ত ভিডিয়োর ছবি)
হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। (ছবি সৌজন্যে, তৃণমূল থেকে প্রাপ্ত ভিডিয়োর ছবি)

আরও পড়ুন: Modi's 6 guarantees for WB: ‘মা-বোনেদের জীবন ও সম্মানের উপরে কিছু নেই, BJP এই গ্যারান্টি দেয়', ৬ দাবি মোদীর

হুমায়ুন অগ্রিম বাবদ ২০০ কোটি টাকা চেয়েছেন, দাবি তৃণমূলের

তৃণমূলের অভিযোগ, হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে ‘(মুসলিমদের বোকা) না বানালে, ওদের কাছে চলে যাবে ভোট। ওদের বোকা বানানো খুব সহজ।’ সেইসঙ্গে ১,০০০ কোটি টাকার ‘ডিল’-র অংশ হিসেবে হুমায়ুন অগ্রিম বাবদ ২০০ কোটি টাকা চেয়েছেন। যদিও সেই ভাইরাল ভিডিয়ো এবং তৃণমূলের অভিযোগ নিয়ে আপাতত হুমায়ুন কোনও মন্তব্য করেনি। কিছু বলা হয়নি বিজেপির তরফেও।

আরও পড়ুন: PM Modi on WB Govt Jobs: ডবল-ডবল চাকরি নয়, 'যুবদের ডবল ধোঁকা দিয়েছে তৃণমূল, ১০০ বছরেও পাপ ধুতে পারবে না'

হুমায়ুনকে জেরা করা উচিত ইডির, দাবি কুণালের

তৃণমূল অবশ্য হুমায়ুনকে জেরার দাবি তুলেছে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, টাকা লেনদেনের কথা যেহেতু উঠে এসেছে, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন হাত গুটিয়ে বসে আছে? অবিলম্বে নোটিশ পাঠিয়ে হুমায়ুনকে জেরা করতে হবে। কারা মুসলিমদের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছেন, তাঁদের নাম সামনে আনতে হবে বলে দাবি করেছেন কুণাল।

আরও পড়ুন: WB Rain Forecast till 15th April: ঝড় চলবে আজও, কাল থেকে ‘খেলা’ ঘুরবে আবহাওয়ার, পয়লা বৈশাখে বাংলার ১৪ জেলায় বৃষ্টি

‘বিজেপি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন’

সেইসঙ্গে কুণাল দাবি করেছেন, পুরো বিষয়টা ভয়ংকর। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছেন, সে বিষয়ে বাংলার মানুষ নিশ্চিত, বিজেপি নিশ্চিত। তাই ভোট ভাগাভাগির জন্য বিজেপি তৈরি করছে ‘বি’ টিম, ‘সি’ টিম। ব্যবহার করছে হুমায়ুনের মতো লোকজনকে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More