...
...
Next Story

Kartik Banerjee Bhawanipore: বসেছিলেন ভবানীপুরের এক ভোটকেন্দ্রের কাছে, মমতার ভাই কার্তিককে সতর্ক করল পুলিশ

Kartik Banerjee Bhawanipore: ভোটকেন্দ্রের অদূরেই বেশ কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক। এই আবহে পুলিশ সেখানে গিয়ে বলে, চারজনের বেশি একসঙ্গে জমায়েত করা যাবে না। সেই সময় সতর্ক করা হয় কার্তিককে।

Updated on: Apr 29, 2026, 08:13:20 IST
Advertisement

Kartik Banerjee Bhawanipore: ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিল পুলিশ। জানা গিয়েছে, ভোটকেন্দ্রের অদূরেই বেশ কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক। এই আবহে পুলিশ সেখানে গিয়ে বলে, চারজনের বেশি একসঙ্গে জমায়েত করা যাবে না। সেই সময় সতর্ক করা হয় কার্তিককে। ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রের ওপর নজর গোটা রাজ্য তথা দেশের। প্রচারের সময়ও এখানে নানা সময় উত্তেজনা ছড়িয়েছিল দুই পক্ষের মধ্যে। এই আবহে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ তৎপর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিল পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিল পুলিশ।

এদিকে আজ সকাল-সকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে বেরোলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট অনুযায়ী, নিজের বিধানসভা এলাকার একাধিক বুথে পরিদর্শন করতে যাবেন তিনি। এই আবহে সরালে বেরিয়ে গাড়িতে বসেই তাঁকে কথা বলতে দেখা যায় ফিরহাদ হাকিমের সঙ্গে। ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী যাওয়ার ঘটনা নিয়ে মমতা বলেন, 'ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত।' এদিকে আজ খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করতে চলেছেন মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। এর আগে গতকাল শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস প্রচুর নকল আঙুল কিনেছেন ছাপ্পা ভোটের জন্য।

এদিকে ভবানীপুরের পাশের কেন্দ্র রাসবিহারীতে উত্তেজনা ছড়ায় সকাল সকাল। দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায় নাকি কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। দাবি করা হয়, রাসবিহারী কেন্দ্রে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা 'গুন্ডামি' করছে। রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়। এদিকে এখানে তৃণমূলের হয়ে লড়ছেন দেবাশীষ কুমার। আর বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্তকে। বামেদের তরফ থেকে এখানে সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী করেছে মানস ঘোষকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe