...
...
Next Story

Mamata Banerjee: 'রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব, আমি রাস্তার লোক' বলার প্রায় ১ মাস পর পথে নামবেন মমতা

Mamata Banerjee: ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে কলকাতায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Published on: May 30, 2026, 07:46:38 IST
Advertisement

Mamata Banerjee: ভোটের ফলাফলের পরে কালীঘাটে ডাকা প্রথম সাংবাদিক সম্মেলন শেষ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘর ছাড়ছিলেন, তখন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছিলেন, আমি রাস্তায় ছিলাম, আমি রাস্তায় থাকব, আমি রাস্তার লোক। তবে বিগত প্রায় এই একমাসে তাঁকে পথে নামতে দেখা যায়নি। বরং তিনি জানিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি না হয়ে তিনি এবার থেকে ফেসবুক লাইভ করবেন। মাঝে আবার আদালতে গিয়েছিলেন সওয়াল করতে। তবে সেখানে তাঁকে শুনতে হয়েছিল 'চোর' স্লোগান। তবে এবার তিনি শেষ পর্যন্ত পথে নামছেন। ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে কলকাতায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee's social media p)
ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee's social media p)

তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একাধিক জেলায় তাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। কোথাও বাড়িঘরে ভাঙচুর, কোথাও আবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে বলে দাবি দলের। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের মতে, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোই তাদের লক্ষ্য এবং সেই কারণেই প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনেই অবস্থান কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, আগামী ২ জুন এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা। কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। ফলে তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দলের তরফে অভিযোগ করা হয়েছে, ভোটের পর বিরোধী রাজনৈতিক শক্তির মদতে তৃণমূলের বহু কর্মী ও সমর্থককে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করতেই অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের বক্তব্য।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe