...
...
Next Story

TMC Vote Counting Observer: 'ভোটচুরির' ভয়ে তৃণমূল? গণনার জন্য এবার কাউন্টিং অবজার্ভার নিয়োগ তৃণমূলের, কে কোথায় দায়িত্বে?

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই এক ভিডিয়ো বার্তায় বলেছিলেন, তিনি প্রেস কনফারেন্স করে না বলা পর্যন্ত যাতে কাউন্টিং টেবিল ছেড়ে কেউ না যায়। আর এবার গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল ঘাসফুল শিবির। মূলত সাংসদ এবং বর্ষীয়ান নেতাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

Published on: May 03, 2026 12:08 PM IST
Advertisement

ইভিএম বদলের ভয় থেকে শুরু করে কারচুপির আশঙ্কা। এরই সঙ্গে তৃণমূল কর্মীদের চাঙ্গা রাখার তাগিদ। সব মিলিয়ে গণনার আগে তৃণমূলের অন্দরে জোর প্রস্তুতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই এক ভিডিয়ো বার্তায় বলেছিলেন, তিনি প্রেস কনফারেন্স করে না বলা পর্যন্ত যাতে কাউন্টিং টেবিল ছেড়ে কেউ না যায়। আর এবার গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল ঘাসফুল শিবির। মূলত সাংসদ এবং বর্ষীয়ান নেতাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ভোট গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল ঘাসফুল শিবির।
ভোট গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল ঘাসফুল শিবির।

রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার কাউন্টিং অবজার্ভার করা হয়েছে সৌগত রায়, পার্থ ভৌমিককে, দমদম ও ব্যারাকপুরের জন্য আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের রাজ্যসভা সদস্য রাজীব কুমারকে। কলকাতা উত্তরের দায়িত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার দায়িত্বে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সায়নী ঘোষ, ঋজু দত্ত। পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে জুন মালিয়া, দেব। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় পুলক রায়, অরূপ রায়, কৈলাস মিশ্র। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দায়িত্বে সামিরুল ইসলাম। দক্ষিণ দিনাজপুরে জয়প্রকাশ মজুমদার, মালদায় দোলা সেন।

উল্লেখ্য, ভোটের গণনা হবে রাজ্যের ৭৭টি কেন্দ্রে। এই আবহে শেষ ভোট গোণা পর্যন্ত গণনাকেন্দ্রে দলীয় এজেন্টদের থাকতে নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি নাকি কমিশনের সঙ্গে মিলে কারচুপি করতে পারে গণনায়। তাঁর কথায়, তৃণমূলের প্রাপ্ত ভোট বিজেপির বলে কম্পিউটারে এন্ট্রি কা হতে পারে। এই আবহে সবাইকে নজর রাখতে বলা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe