...
...
Next Story

Election Commission: 'হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে…', CEO মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

ঘাসফুল শিবিরের তরফ থেকে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি নন্দীগ্রামে গিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন এবং ভোটারদের থেকে মতামত জানতে চেয়েছেন। সেই সময় বিজেপির কালীচরণপুর এরিয়া কমিটির কনভেনার তপন কুমার মহাপাত্র তাঁর সঙ্গে ছিলেন।

Published on: Apr 8, 2026, 09:44:11 IST
Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে মনোজের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে ঘাসফুল শিবির। ঘাসফুল শিবিরের অভিযোগ, নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতার সঙ্গে ঘুরেছেন মনোজ আগরওয়াল। গত ৬ এপ্রিল এই নিয়ে প্রচার মঞ্চ থেকে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই নিয়ে চিঠি লেখা হল দিল্লিতে।

ঘাসফুল শিবিরের তরফ থেকে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি নন্দীগ্রামে গিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন এবং বিজেপির কালীচরণপুর এরিয়া কমিটির কনভেনার তপন কুমার মহাপাত্র তাঁর সঙ্গে ছিলেন। (Hindustan Times)
ঘাসফুল শিবিরের তরফ থেকে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি নন্দীগ্রামে গিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন এবং বিজেপির কালীচরণপুর এরিয়া কমিটির কনভেনার তপন কুমার মহাপাত্র তাঁর সঙ্গে ছিলেন। (Hindustan Times)

এর আগে গত ৬ এপ্রিল প্রচার সভা থেকে মমতা বলেছিলেন, 'শুনলাম সিইও নন্দীগ্রামে গিয়েছিলেন। বিজেপির লোকেরা সঙ্গে করে নিয়ে গিয়েছেন।' এরপর ৭ এপ্রিল তৃণমূলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'তপন মহাপাত্রের সঙ্গে ছিলেন সিইও। ওই নেতাকে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ বলে সবাই জানেন, তাঁর সঙ্গেই বেড়ালেন নন্দীগ্রামে।' এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর পালটা বক্তব্য, 'কারও গায়ে কি বিজেপির পতাকা ছিল? এইসব কথার উত্তর দেব না। বিজেপির লোকেরাই ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছেন। তাঁদের কাছে কোনও সাংবিধানিক আধিকারিক যেতে পারবেন না?'

তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করে ছাড়ল তৃণমূল কংগ্রেস। এই আবহে ৭ এপ্রিলই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। সেই চিঠিতে ঘাসফুল শিবিরের তরফ থেকে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি নন্দীগ্রামে গিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন এবং ভোটারদের থেকে মতামত জানতে চেয়েছেন। সেই সময় বিজেপির কালীচরণপুর এরিয়া কমিটির কনভেনার তপন কুমার মহাপাত্র তাঁর সঙ্গে ছিলেন। এই তপন মহাপাত্র সিইও-কে বাড়ি বাড়ি নিয়ে গিয়েছেন। এই আবহে সিইও-কে অবিলম্বে শোকজ করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe