...
...
Next Story

Shantanu Sen: বিজেপিকে কৃতজ্ঞতা! তৃণমূলের 'অস্বস্তিকর' তালিকায় নয়া সংযোজন শান্তনু সেন

Shantanu Sen: আরজি কর আন্দোলনের সময় দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ডও করেছিল। পরে যদিও দূরত্ব ঘুচে যায় দলের সঙ্গে। রবিবার সকাল থেকেই ফের শান্তনু সেনকে ঘিরে চর্চা তুঙ্গে।

Published on: May 24, 2026, 20:36:08 IST
Advertisement

Shantanu Sen: এ যেন তালিকায় স্রেফ নয়া নাম! তেমনটাই অন্তত বলছেন ওয়াকিবহাল মহল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির মাস ঘোরেনি এখনও। দলনেত্রী বৈঠকের পর বৈঠক করছেন পুনরায় জমি উদ্ধারের জন্য। কিন্তু তাঁর দলের সৈনিকরা? একাংশ তাঁর সঙ্গে হারানো জমি উদ্ধারে থাকলেও, একাংশ দ্রুত গতিতে অবস্থান বদলে নিয়েছেন। কেউ দূরত্ব বাড়াচ্ছেন দলের সঙ্গে, কেউ দূরত্ব কমানোর চেষ্টায় বিরোধী দলের সঙ্গে। সেই তালিকায় কী এবার নয়া নাম শান্তনু সেন?

শান্তনু সেন কী বললেন?
শান্তনু সেন কী বললেন?

আরজি কর আন্দোলনের সময় দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ডও করেছিল। পরে যদিও দূরত্ব ঘুচে যায় দলের সঙ্গে। রবিবার সকাল থেকেই ফের শান্তনু সেনকে ঘিরে চর্চা তুঙ্গে। এই চর্চার সূত্রপাত তৃণমূল নেতার একটি পোস্ট থেকে। নিজেকে চিকিৎসা আন্দোলনের দীর্ঘদিনের সৈনিক উল্লেখ করে, পোস্টের সূচনা করেছেন তিনি। আর সেখানেই অভিনন্দন জানিয়েছেন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

ঠিক কী লিখেছেন শান্তনু সেন?

সোশ্যাল মিডিয়ায় শান্তনু সেন লিখেছেন, 'চিকিৎসা আন্দোলনের দীর্ঘ দিনের সৈনিক হিসাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল স্টেট ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার ও তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।' তারপর থেকেই শুরু হয়েছে নয়া জল্পনা। তাহলে কী এবার তিনিও দলের সঙ্গে দূরত্ব বাড়াবেন?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks