...
...
Next Story

Transport Minister Arjun Singh: নিত্য যাতায়াতেও বাড়বে খরচ? বাস ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের

Transport Minister Arjun Singh: বাস মালিকদের দাবি, ডিজেলের দাম বেড়েছে, যন্ত্রাংশ ও অন্যান্য খরচও বেড়েছে অনেকটাই। সেই তুলনায় বাস ভাড়া বাড়েনি। এর ফলে বাস পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই কারণেই তারা এবার বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছেন।

Published on: Nov 22, 2026, 16:44:59 IST
Advertisement

Transport Minister Arjun Singh: বিগত ৮ বছর ধরে কলকাতায় বাসের ভাড়া (Bus Fare) অপিবর্তিত রয়েছে। জ্বালানি ও আনুষঙ্গিক যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন সরকারি বাসের ভাড়া বৃদ্ধি না পাওয়ায় ও ডিজেলের দাম স্থির থাকলেও সার্বিক পরিচালনা ব্যয় বেড়ে চলায় চরম সংকটে পড়েছেন শহরের বেসরকারি বাস মালিকরা। এই দীর্ঘস্থায়ী স্থবিরতার ফলে একদিকে যেমন নিত্যযাত্রীদের পকেটে বাড়তি চাপ পড়েনি, অন্যদিকে গণপরিবহন খাত টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে বাস মালিক সংগঠনগুলিকে, যার সার্বিক প্রভাব পড়ছে শহরের পরিবহণ পরিষেবার ওপর। ইতিমধ্যেই পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) কাছে বাসের ভাড়া বৃদ্ধির আর্জি জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। তারই প্রেক্ষিতে মন্ত্রী জানিয়েছেন, ক্যাবিনেটে এই বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। ওয়াকিবহাল মহল মনে করছে, এবার বাড়তে পারে বাস ভাড়া। যার জেরে মধ্যবিত্ত, নিম্নবিত্তের খরচ আরও বাড়তে পারে।

পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Utpal Sarkar)
পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Utpal Sarkar)

বাস মালিকদের দাবি, ডিজেলের দাম বেড়েছে, যন্ত্রাংশ ও অন্যান্য খরচও বেড়েছে অনেকটাই। সেই তুলনায় বাস ভাড়া বাড়েনি। এর ফলে বাস পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই কারণেই তারা এবার বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছেন। এই নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছেন। এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেছেন, 'ভালো পরিষেবা পেতে গেলে বাস ভাড়া বাড়ানো উচিত। বেসরকারি বাসের অবস্থা খুব খারাপ। টোটো বাজার খেয়ে ফেলেছে। বাস মালিকরা প্রস্তাব দিয়েছে ভাড়া বাড়ানোর। ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনা হবে।' অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, 'দেখ কেমন লাগে তো বলতে পারব না, তবে দেখুন কেমন লাগে!'

কী বলছে বাস মালিক সংগঠন?

সংগঠনের জমা দেওয়া হিসাব অনুযায়ী, বাস পরিবহন ব্যবসায় গড়ে প্রায় ৬৯ শতাংশ ক্ষতি হচ্ছে। একটি বাস পরিবহন ব্যবসা শুরু করতে ন্যূনতম ৮০ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাস মালিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার খরচ মেটাতে ন্যূনতম ১৫ শতাংশ পারিশ্রমিক বা মুনাফা প্রয়োজন বলে দাবি করা হয়েছে। সাধারণ যাত্রী, পরিবহনকর্মী এবং বাস মালিকদের স্বার্থের কথা বিবেচনা করে দ্রুত উপযুক্ত বাসভাড়া বৃদ্ধির ব্যবস্থা করার জন্য পরিবহণমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠন। বাস ও মিনিবাস পরিচালনার খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় যাত্রী ভাড়া পুনর্বিবেচনা করে বৃদ্ধির দাবি জানিয়েছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতিও। এই দাবিতে রাজ্যের পরিবহণমন্ত্রী তথা পরিবহণ দফতরের মন্ত্রী-ইন-চার্জের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে সংগঠন।

অন্যদিকে, রোড পারমিট, বিভিন্ন সরকারি ফি, পুলিশি জরিমানা এবং জাতীয় সড়কের টোলের খরচ ক্রমাগত বাড়ছে। পরিবহণ থেকে আয় না বাড়লেও বিমা, রোড ট্যাক্স, অন্যান্য খরচ এবং ব্যাঙ্কের ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছেন বাস মালিকরা। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বাস ও মিনিবাস পরিবহণ শিল্প কার্যত ধসের মুখে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে রাজ্য সরকারকে পরিবহণ শিল্পের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছে সংগঠন।

রাজ্যের পরিসংখ্যান

২০২০-২১ সালে বেসরকারি রুটের বাস ছিল ১১,৫০০ মতো।

২০২৬-২৭ সালে বেসরকারি রুটের বাস রয়েছে ৭০০০ মতো।

বৃহত্তর কলকাতার পরিসংখ্যান

২০২০-২১ সালে বেসরকারি রুটের বাস ছিল ৬৭০০ মতো।

২০২৬-২৭ সালে বেসরকারি রুটের বাস রয়েছে ৩৫০০ মতো।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks